ফেনী প্রতিনিধি :
চলোনা ঘুরে আসি অজানাতে এ স্লোগানকে ধারণ করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ফেনী হার্ডওয়্যার পেইনটস্ এন্ড সেনেটারি ব্যবসায়ী সমিতির তিনদিনব্যাপী বার্ষিক বনভোজন সিলেটে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ৮০ জনের টিম ট্রেন যোগে ফেনী রেলওয়ে স্টেশন থেকে রওনা করে রবিবার ফিরেন।
সবুজ পাহাড়ে কোথাও সারি সারি চা-বাগান, কোথাও আবার পাথুরে নদীর স্বচ্ছ জল। সিলেট অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ভ্রমণপিপাসুদের পছন্দের শীর্ষে।
সমিতির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন পাঠান জানান, সমিতির সদস্যরা স্বতস্ফুর্ত অংশগ্রহনে সিলেট শহর ও দর্শনীয় স্পর্ট ঘুরে বেড়ান। প্রতি বছর সদস্যদের অংশগ্রহণে বার্ষিক বনভোজনের ধারাবাহিকতা রয়েছে।
সভাপতি মোয়াজ্জেম হোসেন জাবেদ ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে সদস্যরা সিলেট জাফলং, হযরত শাহজালাল দরগাহ শরীফ, রাতারগুল সোয়াম্প পরেস্ট, ভোলাগঞ্জ সাদা পাথর সহ বিভিন্ন দর্শনীয় স্পর্টসমূহের প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করেন।
aadmin
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
মানবিক বিপর্যয়ের পাশে আমরা আর্তমানবতার সেবাই সর্বদায় প্রস্তুত কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রবাসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডের সদস্য, আমেরিকার নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা হেলালে আরজু ওরফে আরজু হাজারীর সভাপতিত্বে ও প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা,
আমেরিকান মর্গেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার,
আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল হুদা হারুন, ফরিদ আহমেদ, আবদুল মান্নান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রবাসী মনির আহম্মদ, ঢাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন, প্রবাসী আবদুল হালিম, আফতাবুল আজীম অশ্রু,আল মাসুদ সুমন, আবদুর রহীম শামীম।
উল্লেখ্য ২০২০ সালের ১১ অক্টোবর ১০০টি সেলাই মেশিন উপহার দিয়ে প্রবাসী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে পরবর্তী বিভিন্ন সহযোগিতামূলক কর্মকান্ড অংশগ্রহণ করে রমজান এবং ঈদে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ অব্যাহত রেখেছে আগামী রমজানেও ১০০০ এর অধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতারও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে এবং তারা কোম্পানিগঞ্জে সর্ব আধুনিক প্রযুক্তি দিয়েএকটি হাসপাতাল চালু করবেন বলে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার :
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক মুছাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে মুছাপুর ইউনিয়নের সাতটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। জাতীয় শিক্ষা পদকে বিভিন্ন বিদ্যালয়ের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরুষ্কার দেওয়া হয়।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ খ্রি. এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়নকে মুছাপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ.এস.এম এহসান কবীরের সভাপতিত্বে পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহছান উল্লা ভুট্টো।
উপস্থিত ছিলেন, চর বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরওয়ার, থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, পূর্ব মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ছোটধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল বিকাশ মজুমদার, কাইয়ুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, সোলাইমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক ও বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
শেখ আশিকুন্নবী সজীব, আজকের সময় :
ফেনীতে শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এর জেলা সাহিত্য সমাবেশ এবং মত-বিনিময় সভা রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের মিজান রোডের জুম্মা শপিং সেন্টারের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ এর সভাপতিত্বে ও সাংবাদিক শেখ আশিকুন্নবী সজীবের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,কবি মোহাম্মদ ইকবাল চৌধুরী,কথার কাগজের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারাহ জেহির,নির্বাহী সম্পাদক ও ঢাকা জেলা প্রতিনিধি অয়ন আবদুল্লাহ।
এতে স্বাগত বক্তব্য রাখেন কথার কাগজের ফেনী প্রতিনিধি রাশেদুন্নবী চৌধুরী রাজীব।
কথার কাগজের প্রধান সম্পাদক কেতন শেখ বলেন, কথার কাগজ বাংলা সাহিত্যের প্রবহমান ধারায় ও সাহিত্যের প্রসারে সমকালীন গুনগত মান-নির্ভর এবং আলোকিত সাহিত্যিক প্রয়াসকে আরো সুদৃঢ়ভাবে সম্পৃক্ত করার একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এই চেতনায় এবং অগ্রযাত্রায় কথার কাগজ সারা বাংলার সাহিত্যিক, কবি, সাহিত্য-আলোচক, বিশ্লেষক, গবেষক ও সর্বোপরি সাহিত্য অনুরাগীদের সাথে মিলিত হয়ে সংলাপ, আলোচনা ও সম্পাদিত প্রকাশনায় অঙ্গিকারবদ্ধ।এই ভাবনা থেকেই কথার কাগজের সৃষ্টি।
মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,কবি মো: ইকবাল আলম,কবি উত্তম দেবনাথ,কবি শিখা সেন গুপ্তা,বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।
জেলা সাহিত্য সমাবেশে কবি,সাহিত্যিক,সাংবাদিক,সাংস্কৃতিক- সামাজিক সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে প্রত্যেক অতিথিদের হাতে শুভেচ্ছা স্বরূপ বই উপহার দেয়া হয়।
আজকের সময় প্রতিবেদকঃ
উম্মে হাফছা নুসরাত এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন।
ইতিপূর্বে সে পিএসসি পরীক্ষায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫, জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রতাপপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ এবং ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ থেকেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় পাস করেছে। ভবিষ্যত পথচলায় সে সকলের নিকট দোয়া কামনা করেছে।
তাহার পিতা মোহাম্মদ নুর নবী প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, মাতা গৃহীনি, বড় ভাই ও বড় বোন চাকুরীজীবি।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী।
দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ফেনী দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা দিলপুরে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। রোববার ১১ জানুয়ারি মাদ্রাসা মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী। দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার রহিমা বেগম এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ, সাপুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল জাহের ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফেরদৌস আরা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মনির আহম্মেদ, মাওলানা দিদার উল্যাহ, মাওলানা ঈসা রুহু উল্লাহ, মাস্টার মিজানুর রহমান, ফেরদৌসী সুলতানা, মর্জিনা আক্তার ও পারুল আক্তার প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক শাহআলম সবুজ, মো. সেলিম ও সমাজসেবক অলি আহমেদ। মানপত্র পাঠ করেন জান্নাতুল মাওয়া সামান্তা, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাসরিন সুলতানা সায়ন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিবি সুলতানা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। কোরআন তেলোয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করে শুরু হয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ, নাত, গজল ও দেশত্ববোধক গান পরিবেশন করেন।
বিজয়পুর ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তিতে শিক্ষা সামগ্রী বিতরন ও প্রবাসী সংর্বধনা
দাগনভূঞা প্রতিনিধি :
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরন, শিক্ষা বৃত্তি ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে অনুিষ্ঠত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়পুর ফাউন্ডেশন সভাপতি প্রবাসী শিক্ষানুরাগী ওমর ফারুক।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম, অর্থ সম্পাদক কোরবান আলী রাজা।
মো: ফখরুল ইসলামের সঞ্চালনায় ও দেশীয় সমন্বয়ক ইমাম হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক এম শরীফ ভূঞা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, প্রশিক্ষন সম্পাদক এটিএম আতিকুল ইসলাম, সৌদিআরব শাখার উপদেষ্টা জাফর উল্যাহ বেলাল, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মো: মাসুদ, কাতার শাখার প্রচার প্রকাশনা সম্পাদক নুর আলম ভূঞা, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম (রিয়াদ), বিজয়পুর ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, কাতার শাখার সদস্য দিদার হোসেন, আবুল কালাম, দেশীয় প্রতিনিধি আবদুর রাজ্জাক শিমুল, বিজয়পুর মসজিদের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সেলিম, সমাজসেবক মো: বাবুল প্রমুখ। শেষে অতিথিবৃন্দ তিনজনকে মানবিক অনুদান হস্তান্তর ও ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।
বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও নবনির্বাচিত সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজা। বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সভাপতি প্রবাসী শিক্ষানুরাগী ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক শিমুল, সাবেক প্রধান শিক্ষক ইমাম হোসেন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন কিরন, দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল হোসেন ক্বারী, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, উপশিক্ষা পরিচালক ফখরুল ইসলাম প্রমুখ।
এছাড়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম হাজী শফি উল্যাহ প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বিগত কয়েক বছর যাবত বিভিন্ন বেসরকারি বৃত্তি প্রাপ্ত হয়ে মেধার স্বাক্ষর রাখছে।
শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ওমর ফারুককে সংবর্ধনা প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।
আজকের সময় রিপোর্ট :
ফেনীর দাগনভূঞা উপজেলার সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ‘ইয়াকুবপুর প্রবাসী ফোরাম’র ২০২৪-২৫ সালের কার্যকরি কমিটি ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটিতে প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন, সমন্বয়ক পদে এনামুল কবিরে রুবেল, এমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন, শেখ রাসেল। এছাড়া প্রধান উপদেষ্টা পদে আবুল ফোরকান বুলবুল চেয়ারম্যান ও সভাপতি পদে মোঃ শহিদ উল্যাহ এবং একরামুল হক’কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
সোমবার রাতে ইয়াকুবপুর ইউপি কার্যালয় মিলনায়তনে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। ফোরামের সভাপতি শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূইয়া উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কুদরত হোসেন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা ও ফোরামের উপদেষ্টা আলী আকবর শাহীন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি।
ফোরামের দেশীয় সমন্বয়ক মাস্টার সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, সদস্য জয়নাল আবেদীন, ফোরামের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব চক্রবর্তি, দেশীয় সমন্বয়ক শ.ম. সাজু, ইস্কান্দার শাহজাদা বাবু, আব্দুল হাকিম বাবলু ও প্রমুখ।
ইয়াকুব পুর প্রবাসী ফোরামের গত তিন বছর যাবৎ মানব কল্যানে, অসহায় হতদরিদ্র, অসুস্থ মানুষের চিকিৎসা সেবা সহ আত্ব মানবতার সেবা খাতে এক কোটি টাকা দান অনুদান দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে ।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
দাগনভুইয়া উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।
দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃত্তি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।
বৃত্তি পরিক্ষা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম কমল ও বৃত্তি ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক ডিঃ কৃষিবিদ আব্দুল্লাহ আল মারূফের সঞ্চালনায় বক্তব্য রাখেন,, ইয়াকুবপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রানা, ফেনী সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক এম শরীফ ভূঞা, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, বৃত্তি ফাউন্ডেশনের সহ-সভাপতি ইস্কান্দার শাহজাদা, সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব রকি, দাগনভুঁইয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, উত্তর চন্ডিপুর ইসলামীয়া দাখির মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, দুধমুখা আইডিয়াল স্কুলের শিক্ষক বাকের হোসেন, বরইয়া আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক কামরুল হাসান রিজভী, বৃত্তি ফাউন্ডেশনের প্রবাসী সদস্য কামাল হোসেন, সঞ্জীব ভট্টাচার্য, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম প্রমুখ।
পরীক্ষায় ৩য় থেকে ৮ম শ্রেনি পর্যন্ত অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৮৪ জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।