ফেনী প্রতিনিধি :
ফেনী রিপোর্টার্স ইউনিটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ মার্চ) ইউনিটি প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বসেছিল নবীন-প্রবীণ সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলা।
এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, টেলিভিশন চ্যানেলে কর্মরত জেলার প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ জাফরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নূর হোসেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এম শাহজাহান সাজু, ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এতো দোয়া মোনাজাত করেন জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ জাকের হোসেন।
এতে ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ, সাধারণ পরিষদ ও সহযোগী সদস্যরা সহযোগিতা করেন।
aadmin
আজকের সময় প্রতিবেদক :
সোনারী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মাসিক বিজনেস কনফারেন্স ও ইফতার অনুষ্ঠান ২১শে মার্চ ফেনী সেলস অফিসে অনুষ্ঠিত হয়।
ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রমজান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ সেলস ম্যানেজার আনোয়ার হোসেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলগাজী ইউনিট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সেনবাগ মেট্রোর ইউনিট ম্যানেজার ও ইনচার্জ মোঃ জামশেদ খান রিয়াজ, আবদুল মোতালেব, রাকিবুল হাসান, নুর উদ্দিন রাসেদ, একরামুল হক। প্রোগ্রাম শেষে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে ভালো পারফরম্যান্স এর জন্য সেরা এফ এ এবং ইউনিট ম্যানেজারদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
সংবাদদাতা :
প্রবাস ফেরত যুবক প্রতারক মো: নুরুল হুদা রুবেল (৩৬) কে ধরিয়ে দিতে সকলের নিকট আহবান জানিয়েছে ভুক্তভোগীরা।
রুবেল নিজেকে কখনো প্রবাসী ফোরামের সভাপতি, কখনো সংগঠক দাবি করে নিজের বিকাশ নাম্বার ব্যবহার করে অনেকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার পিতা সম্পত্তি বিক্রি করে আর প্রতারক রুবেল সম্পত্তি ক্রেতাদের ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মধ্যম সেকান্তরপুর গ্রামের মুনছুর আলী চেরাং বাড়ির বৃদ্ধ মো: সোলেমান কে বিভিন্ন সময় প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দাগনভূঞা থানায় মো: সোলেমান বাদি হয়ে অভিযোগ (নং ৩২৮) দায়ের করেছেন।
অন্যদিকে প্রবাস নেয়ার কথা বলে অনেক যুবকের কাছ থেকে টাকা নিয়ে বর্তমানর পলাতক রয়েছে। এসব বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছে ভূক্তভোগীরা।
এছাড়া তার বিরুদ্ধে ১১ মার্চ ঢাকা মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (নং ৭৩৬) করেছেন ভুক্তভোগী মো: শরীফ।
প্রতারক রুবেল কে পুলিশে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা চান ভূক্তভেগীরা।
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দাগনভূঞা প্রেসক্লাবের আয়োজনে স্টার রেডিসন মিলনায়তনে এ জমকালো অভিষেক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইয়াছিন করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সময় টিভির ব্যুরো চীফ বখতিয়ার ইসলাম মুন্না, বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনী সম্পাদক জমির উদ্দিন বেগ, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি নুরুল আলম খান, সাধারণ সম্পাদক এমাম হোসেন এমাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ মেজবাহ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব অভিষেক কমিটির আহ্বায়ক এম এ তাহের। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। শেষে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।
ফেনী প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই স্নাতক চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থীদের মাস্টার্সের ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় বিপাকে পড়েছেন ৪৭৭ জন শিক্ষার্থী। ফেনী সরকারি কলেজে মাস্টার্স শেষ পর্বে কোনো বিভাগে আসন খালি না থাকায় প্রিলিমিনারি পাস করা শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারছেন না। এতে অনিশ্চিয়তার মুখে পড়েছে এ শিক্ষার্থীদের ভবিষ্যৎ।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ সেশনের স্নাতক শেষ করা শিক্ষার্থীদের মাস্টার্স পর্যায়ে ভর্তি গত বছরের ডিসেম্বরে মাসেই সম্পন্ন হয়েছে। অন্যদিকে ২০১৯-২০ সেশনের প্রিলিমিনারি শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে চলতি বছরের ২৪ জানুয়ারি। এরমধ্যে মাস্টার্সের দুই ধাপে ভর্তি ইতোমধ্যে শেষ। গত ২৭ ফেব্রুয়ারি থেকে রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে। যার শেষ হবে ৫ মার্চ। এ সময়ের মধ্যে কোন শিক্ষার্থী আবেদন করতে না পারলে মাস্টার্স এ ভর্তি হতে পারবেনা।
ফেনী কলেজ সূত্রে জানা গেছে, কলেজের মাস্টার্স পর্যায়ে বাংলা বিভাগে ৯০টি, ইংরেজি বিভাগে ৫০টি ইতিহাস বিভাগে ৫০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১০০টি, দর্শনে ৫০টি, রাষ্ট্রবিজ্ঞানে ১৫০টি সমাজকর্মে ১৫০টি, অর্থনীতিতে ১৫০টি, হিসাববিজ্ঞানে ১৬০টি, ব্যবস্থাপনায় ১৬০টি, পদার্থবিজ্ঞানে ৫০টি, রসায়নে ৫০টি, উদ্ভিদবিদ্যা বিভাগে ৫০টি, প্রাণীবিদ্যা বিভাগে ৫০টি এবং গনিত বিভাগে ৫০টি আসন রয়েছে। যার বেশিরভাগই ইতোমধ্যে পূরণ হয়ে গেছে। এদিকে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ফেনী সরকারি কলেজের প্রিলিমিনারি শিক্ষার্থীদের মাস্টার্স শেষ পর্বে ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রাথমিক আবেদন করলেও কলেজের আসন খালি না থাকায় আবেদন গ্রহণ করা হচ্ছে না। এছাড়া রিলিজ স্লিপের আবেদন শুরু হলেও মেধাতালিকার জন্য তারা আবেদন করতে পারেনি। এখন চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর কোনো কলেজে আবেদন করা যাচ্ছে না। ভর্তি হতে হলে কুমিল্লা কিংবা ঢাকার কোনো কলেজে আবেদন করতে হবে তাদের।
ফেনী সরকারি কলেজ সূত্রে জানা যায়, প্রতি বছর প্রিলি ও মাস্টার্সের ভর্তি একই সঙ্গে হয়ে থাকে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি কার্যক্রম আগে শেষ করেছে। এতে নিয়মিত যারা অনার্স শেষ করেছে তারা ভর্তি হয়েছে। কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে অনার্সে ভর্তির পর। এখন কলেজের সবগুলো বিভাগের কোটা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীরা কোনো বিভাগেই আবেদন করতে পারছে না।
সূত্র জানায়, নিয়মানুযায়ী একই সঙ্গে আবেদন করা হলে এক বিভাগে যতগুলো আসন রয়েছে তা থেকে ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং সেই শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পায়। কিন্তু এবার আবেদন প্রক্রিয়া আলাদা হওয়াতে প্রিলিমিনারি শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন না।
মানববন্ধনে কলেজের সমাজকর্ম বিভাগের নুরুল করিম নামে একজন শিক্ষার্থী বলেন, প্রতিবার প্রিলির ফলাফল আগে দেওয়া হয়। পরে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল দেওয়া হয়। তারপর আবেদনের নোটিশ দেওয়া হতো। কিন্তু এবার অনার্সের আগে ফলাফল ঘোষণা করে ভর্তির নোটিশও দিয়ে দেওয়া হয়েছে। এতে প্রিলির শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেনা। আমার বিভাগে প্রায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। আমি একজন হলে ফেনীর বাইরে গিয়ে ভর্তি হতে পারতাম। কিন্তু এ সমস্যা সব শিক্ষার্থীর। সবাইতো আর বাইরে যেতে পারবেনা। আমাদের যেকোন মূল্যে ভর্তির সুযোগ করে দিতে হবে।
কেএম মেহেরুন নামে আরেক শিক্ষার্থী বলেন, ৩২০ টাকা খরচ করে প্রাথমিক আবেদন করেছিলাম। কিন্তু এখন আবার রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তবে রিলিজ স্লিপে ফেনী কলেজের কোন নামই নেই। ফলে আমাদের ভর্তি অনিশ্চিত হয়ে গেছে।
এ ব্যাপারে ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, শিক্ষার্থীদের বিষয়টি সমাধানে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক। এখানে শিক্ষার্থীদের ভুল নেই, তারা ফলাফল পেয়েছে দেরিতে। এজন্য আবেদন করতেই পারছেনা। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি দ্রুত সমধানের চেষ্টা করছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব সহকারী অধ্যাপক ড. আলী জাফর চৌধুরী বলেন, ফেনী কলেজের যে আসন সংখ্যা সেটি সম্পন্ন হয়ে গেছে। এজন্য প্রিলিমিনারি শিক্ষার্থীরা আবেদন করতে পারছেনা। প্রচলিত যে নিয়ম রয়েছে সেটি অনুযায়ী ভর্তি হতে হবে। আসন খালি থাকলেই কেবল ভর্তির সুযোগ মিলবে।
এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম বলেন, মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে না পারার কারণ ফেনী কলেজে আগেই আসন সম্পন্ন হয়ে গেছে। ইতোমধ্যে একদফায় ভর্তি শেষ হয়েছে। এতে অনার্সের যারা আবেদন করেছে তারা ভর্তি হয়ে যাওয়াতে সিট ফাঁকা নেই। এজন্য প্রিলিমিনারির শিক্ষার্থীদের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি অবগত হয়েছি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ডাবল এলইডি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা
আজকের সময় প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুবর্ণপুর খান বাড়ি খান ফাউন্ডেশন ও একতা যুব সংগঠন কর্তৃক আয়োজিত ডাবল এলইডি ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শাওয়ালপুর বয়েজ ক্লাব কে হারিয়ে সাহাপুর একাদশ বিজয়ী হন, অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা লালমাই উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও খান ফাউন্ডেশনের সভাপতি মো: ফরহাদ আলম খান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল বাসার মেম্বার ৪ নং ওয়ার্ড, মো: আবুল খায়ের মেম্বার ৫ নং ওয়ার্ড, সৈয়দ মোহাম্মদ আবুল হাসান (এস,আই), সৈয়দ মোঃ মাইনুদ্দিন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরাফাত আলম খান, সুবর্ণপুর উদয়ন কিন্ডার গার্ডেনের পরিচালনা পরিষদের সভাপতি ব্র্যাক ব্যাংকের ম্যানেজার মো:মাসুক খান, উদ্যান কিন্ডার গার্ডেনের পরিচালক ইলিয়াস খান, সুবর্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জাহানে হেলাল উদ্দিন খান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সুবর্ণপুর উদয়ন কিন্ডার গার্ডেনের পরিচালক মো: হান্নান খান ও উদ্যান কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মো: আওয়াল খান, আয়োজক মোহাম্মদ নাজমুল খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: আলআমিন জনি।