দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নব উত্তরণ খেলাঘর আসরের আয়োজনে এতিম অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরন অনুষ্ঠান দুধমুখা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নব উত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদার সংগঠনের বার্ষিক আয়-ব্যয়, কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
সংগঠনের পৃষ্ঠপোষক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ একরামুল হক, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য রহিম উল্যাহ রনি মেম্বার, ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, মোহাম্মদ শরফুদ্দিন, শাহাদাত হোসেন প্রমুখ।
শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রত্যেককে নগদ দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।