স্টাফ রিপোর্টার :
ভালোর সঙ্গে আলোর পথে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের আয়োজনে পরিবারের হাসি প্রজেক্টে সেলাই মেশিন উপহার বিতরন ২৪ মার্চ সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।
ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক, ফাউন্ডেশনের সহসভাপতি মাখজাম হায়দার মিরাজ, উপদেষ্টা জালাল আহমেদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ব্যবসায়ী আনোয়ারুল করিম, দৈনিক নিখাদ খবরের জেলা প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, বিডি লাইভ প্রতিনিধি কামরুল হাসান নিরব প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ দুজন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন উপহার হস্তান্তর করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসি দোকানদার হয়ে ডাক্তারের সিল ব্যবহার করায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে ফার্মেসিতে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজারে ফার্মেসি দোকানদার তানভীরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ উপস্থিত সকলের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার একদল পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উতরাইল গ্রামের মোঃ বাবুল ওরফে হাসেমের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।