দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বিজযপুর ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সবক বিতরন অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজমুল হাসান।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজা, পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক।
সহকারি শিক্ষক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভী সামছুল হক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, বিরাহিমপুর মডের মাদ্রাসার প্রধান মাওলান মোকাররম হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, শিক্ষা সচিব ইমাম উদ্দিন, প্রবাসী আবদুর রাজ্জাক, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিরন, নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদার, সংগঠক জাফর উল্যাহ, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মুসলিম উদ্দিন। এসময় শিক্ষার্থীরা ইংরেজি ও আরবি বক্তব্য, কুরআন তোলোয়াত, যৌথ ইসলামী সংগীতসহ বিভিন্ন শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করেন৷
শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মেধাবী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।