Home » ইয়াকুবপুরে নাগরিক সুবিধা নিশ্চিতকরনে কাজ করতে চান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান রিয়াদ

ইয়াকুবপুরে নাগরিক সুবিধা নিশ্চিতকরনে কাজ করতে চান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান রিয়াদ

by ajkersomoy

ইয়াকুবপুরে নাগরিক সুবিধা নিশ্চিতকরনে কাজ করতে চান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান রিয়াদ

 

নিজস্ব প্রতিবেদক:

দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর নজর কেড়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দাগনভূঞা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান রিয়াদ ভাই। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ওয়ার্ডজুড়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​উন্নয়নমূলক নানা স্লোগান ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলা এই প্রার্থীর পোস্টার ও প্রচারণায় মুখরিত এখন পুরো ৭নং ওয়ার্ড। এলাকার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন চেয়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী এজেন্ডা তুলে ধরেছেন।

তার ঘোষিত প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়নমূলক এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে:

  • উন্নয়নের ধারা অব্যাহত রাখা: উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে একটি স্মার্ট ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলা।
  • নাগরিক সুবিধা নিশ্চিতকরণ: বিশুদ্ধ পানি ও ভালো রাস্তা প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
  • মৌলিক অধিকার: শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিকে নিজেদের অঙ্গীকার ও স্মার্ট ওয়ার্ড গড়ার স্বপ্ন হিসেবে বাস্তবায়ন করা।
  • নিরাপদ সমাজ গঠন: সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলা।
  • পরিবেশ সংরক্ষণ: পরিচ্ছন্ন ও সবুজ ওয়ার্ড গড়ে তুলে একটি সুশৃঙ্খল সুন্দর আগামী প্রজন্ম উপহার দেওয়ার অঙ্গীকার
  • জনবান্ধব নেতৃত্ব: সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

​এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, একজন সৎ, দক্ষ ও সমাজসেবক নেতৃত্ব হিসেবে মোস্তাফিজুর রহমান রিয়াদ নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রম বহুগুণ বৃদ্ধি পাবে।

আরো খবর