শাসক নয়, সেবক হয়ে ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান জাহাঙ্গীর হোসেন (কিরণ)
নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
“শাসক নয়-সেবক হয়ে ৫নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাই” এই স্লোগানকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন (কিরণ)। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর মতে, একজন প্রকৃত জনসেবক হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষেরখবর রাখেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে নিজের সম্পৃক্ততা বজায় রাখেন। স্থানীয় পর্যায়ে জনসেবা ও সমাজকল্যাণে তার এই আন্তরিক প্রচেষ্টা এলাকার মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
জাহাঙ্গীর হোসেন (কিরণ) মনে করেন, ক্ষমতার মোহ নয়, বরং প্রকৃত সেবা ও দায়িত্ববোধই একটি এলাকার টেকসই উন্নয়ন ঘটাতে পারে। এলাকার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং ওয়ার্ডের সার্বিক অগ্রগতিতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।