৩৭
শীতের তীব্রতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মীরগঞ্জ আদর্শ ইয়াং সোসাইটির উদ্যোগে লেমুয়ার, মীরগঞ্জে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় প্রকৃত শীতার্ত ৪০ জন মানুষের মাঝে উন্নতমানের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত কর্মসূচিতে মীরগঞ্জ আদর্শ ইয়াং সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।