Home » মুছাপুরে মারকাযুন নূর ইন্টারন্যাশনালের অভিভাবক ও সুধী সমাবেশ

মুছাপুরে মারকাযুন নূর ইন্টারন্যাশনালের অভিভাবক ও সুধী সমাবেশ

by ajkersomoy

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর বাংলাবাজারে মারকাযুন নূর ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদ্রাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে মহিলা সমাবেশ এবং বিকেলে পুরুষ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল মাহা ট্রেডার্সের স্বত্বাধিকারী আকবর হোসেন আশিক, জালাল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন সোহাগ, বাংলাদেশ সেনাবাহিনীর রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার জিয়াউল হক জিয়া, মাদ্রাসার প্রধান হাফেজ বিশ্বজয়ী ক্বারী তানভীর হোসাইন, মৌলভীবাজার জামে মসজিদের খতিব জহির উল্ল্যাহ জহির, সাংবাদিক ইউনিটির সেক্রেটারি এম শরীফ ভূঞা, নোয়াখালী জার্নাল সম্পাদক আরমান হোসাইন, মেরিন অফিসার খালেদ আবু জোবায়েদ, দারুল আমান মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোজাম্মেল হক মিশন, মুছাপুর সুন্নাহ শপের স্বত্বাধিকারী সাইফুল্লাহ আদনান, বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আরাফাত জামিল, মুছাপুর ফার্মেসীর স্বত্বাধিকারী নিজাম উদ্দিন, ছোটধলী সাঈদীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম ফুয়াদ, মাষ্টার আইউব আলী ও আবদুর রহিম প্রমুখ।
সমাবেশে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১০ জন হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

 

 

আরো খবর