Home » ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উদযাপন

ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর বর্ষপূর্তি উদযাপন

by ajkersomoy

আজকের সময়, ফেনী ; 

ফেনীতে অগ্রণী ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ফেনী সদর উপজেলার মধুয়াই দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের পাখিদের সাথে একবেলা আহারের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা দৈনিক ফেনীর সময় এর সম্পাদক শাহাদাত হোসেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শেখ ফরিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান দারা, আল বারাকা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সহিদুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা শাহ কামরুজ্জামান ভূইয়া, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য ওসমান গণী রাসেল, কবি ও সাহিত্যিক আবদুস সালাম ফরায়েজী সহ বিভিন্ন সংগঠন এর অতিথিবৃন্দ ও সংগঠন এর সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে মাদরাসার ছাত্রদের সাথে দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম মাওঃ সিরাজুল ইসলাম।

আরো খবর