ফেনী প্রতিনিধি, আজকের সময় :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক – বালিকা) পরশুরাম পৌরসভার ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস. এম. শাফায়াত আখতার নূর। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ আবদুল মোতালেবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল হোসেন ভূইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম।
গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন (বালক) এবং বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন(বালিকা) দল। সেরা খেলোয়াড় বালক সোবহান সাবিদ গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা খেলোয়াড় বালিকা জান্নাতুল ফেরদৌস, বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। এলাকার জনগণের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়। সকল দল আনন্দঘন পরিবেশে খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলা হয়ে উঠে দারুণ উপভোগ্য।