Home » কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবি পরিষদের ঈদ প্রীতি ও দোয়া অনুষ্ঠান

কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবি পরিষদের ঈদ প্রীতি ও দোয়া অনুষ্ঠান

by ajkersomoy

নোয়াখালী জেলা প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী আদর্শের অনুসারীদের সংগঠন সম্মিলিত পেশাজীবি পরিষদের আয়োজনে ঈদ প্রীতি ও দোয়া অনুষ্ঠান বসুরহাট নির্ঝর কনভেনশন হলে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম এমপি।
পরিষদের আহবায়ক এ এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ও শিল্পপতি মফিজ উদ্দিন, নির্ঝর গ্রুপের চেয়ারম্যান নুর নবী চৌধুরী সেলিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবিদুর রহমান,
সোনাইমুড়ি খলিলুর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন, বসুরহাট পৌরসভা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বিএনপি নেতা শওকত হোসেন সবির, এমপি পুত্র জোবায়ের ইসলাম, পরিষদের সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ।
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক উপরাস্ট্রপতি মওদুদ আহমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল খালেক।

আরো খবর