Home » কোম্পানীগঞ্জের মুছাপুরে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরন

কোম্পানীগঞ্জের মুছাপুরে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরন

by ajkersomoy

নোয়াখালী জেলা প্রতিনিধি, আজকের সময় :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ও সাবেক ছাত্রনেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিমের সৌজন্যে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন কর্মসূচি বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়নের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রংমালা দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, শরাফতিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, পরীক্ষার ফাইল বিতরন করা হয়।
পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ ও উপদেশ তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মো: মুহিদ, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মোতালেব মানিক, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল, সাবেক সদস্য সাজেদুল ইসলাম শাহেদ, মো: সাগর, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মহিউদ্দিন জুবায়ের সহ অন্যান্য সদস্যবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। শিক্ষা উপকরণ বিতরনের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

আরো খবর