Home » শহীদ আমিন উল্যাহ স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ

শহীদ আমিন উল্যাহ স্মৃতি সংসদের শীতবস্ত্র বিতরণ

by ajkersomoy

নোয়াখালী প্রতিনিধি :

মুক্ত চিন্তা, দেশ প্রেম প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কাজীরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ আমান উল্যাহ স্মৃতি সংসদের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রবিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেক্ট্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম উল্যাহ।
সংগঠনের সভাপতি মহি উদ্দিন মহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অম্বরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক লাল ভৌমিক, সংগঠনের আজীবন সদস্য আলহাজ্ব মো: আবদুল হান্নান বাবুল, উপদেষ্টা সদস্য মো: জসিম উদ্দিন, মোহাম্মদ মমিন উল্যাহ, হেলাল উদ্দিন, ওবায়েদ উল্যাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন লিংকন প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ বৃদ্ধ, নারী, পুরুষ অসহায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

আরো খবর