আলা উদ্দিন লিংকন, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ আমান উল্যাহ ফারুক সহ ছয় মুক্তিযোদ্ধার কবর জেয়ারত, ও দোয়া অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
শহীদ আমান উল্যাহ স্মৃতি সংসদের আয়োজনে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আমান উল্যাহ স্মৃতি সংসদের সভাপতি মহি উদ্দিন মহিন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল ছাত্তার,সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন,মমিন উল্লাহ মানিক, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন লিংকন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপদেষ্টা সদস্য জসিম উদ্দিন মাস্টার, উপদেষ্টা অধ্যাপক আবদুল মমিন, চৌমুহনী কলেজের সাবেক জিএস হোসেন হায়দার সেলিম, কাজীরহাট নজরুল সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক নুর নবী বাবুল, শহীদ পরিবারের সদস্য সাইফুল্লাহ চৌধুরী ফয়সল, ইব্রাহিম খলিল উল্যাহ চৌধুরী আফতাব, মোহাম্মদ ওবায়েদ উল্লাহ চৌধুরী আরিফ, চৌমুহনী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ এনায়েত উল্যাহ চৌধুরী রানা, মোহাম্মদ এরশাদ উল্যাহ চৌধুরী রুমেল, সাংবাদিক ফারুক আল ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাফেজ আব্দুল হাকিম।
শেষে শহীদ আমান উল্যাহ ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ মজুমদার, শহীদ আক্তারুজ্জামান লাতু, শহীদ ইসমাইল হোসেন, শহীদ কামাল পাশা বুলু, শহীদ আবদুর রব বাবুর কবর জেয়ারত শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
শহীদ আমান উল্যাহ ফারুকের জন্মস্থান নোয়াখালী সোনাইমুড়ী অম্বরনগর ঐতিহ্যবাহী মিয়া বাড়ী।
শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাতবার্ষিকী
২৮