আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
নোয়াখালীর কোম্পানীগঞ্জউপজেলার রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় রামপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হক। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার।
আলোচনা সভায় মরহুম বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনিছুল হক (এম এ), ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মুমিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, সাবেক সভাপতি আবুল কাশেম বুলবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বিএনপি নেতা ইকবাল হোসেন, কাঞ্চন, শৌরব মেম্বার, সাবেক যুবদল আহ্বায়ক নুরুল আমিন খান, সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ান ইমরান,নুর আলম প্লাবন এনামুল হক মঞ্জু ও নুর নবী রাজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন, যুবদল নেতা নইমুল হক কাঠার, চরকাকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম, যুবদল নেতা মহিত, বিএনপি নেতা খান শাহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।