নোয়াখালী জেলা প্রতিনিধি, আজকের সময় :
কোম্পানীগঞ্জে হোমল্যান্ড বসুরহাট সিটি সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে হোমল্যান্ড আবাসন লিমিটেডের উদ্যোগে “হোমল্যান্ড বসুরহাট সিটি সেন্টার” নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ। হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ জামিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল, হযরত মাওলানা সায়্যিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, দারুল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার এবং হোমল্যান্ড আবাসন লিমিটেডের পরিচালক মাওলানা মহিউদ্দিন। বক্তারা নির্মাণাধীন প্রকল্পটিকে বসুরহাট এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন এবং সুসম্পন্নতার জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করা হয়। পরে প্রতীকীভাবে মাটি কাটার মধ্য দিয়ে হোমল্যান্ড বসুরহাট সিটি সেন্টারের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়।