Home » দারুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

দারুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

by ajkersomoy

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর বসুরহাটে দারুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নকে সামনে রেখে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে দারুল ইহসান মাদ্রাসা সংলগ্ন মাঠে দারুল ইসছান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার এর সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল, হযরত মাওলানা সায়্যিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ফারুক আহমেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, দারুল ইসছান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন, হোমল্যান্ড সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ জামিল, দারুল ইহসান মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করে। পরে আমন্ত্রিত অতিথিরা কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

আরো খবর