Home » থানারহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

থানারহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

by ajkersomoy

 

​নিজস্ব প্রতিবেদক, আজকের সময় :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ-এর আগামী দুই বছর মেয়াদের জন্য একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা একেএম ইব্রাহিম খলিল উল্যাহ।
নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা।
​নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মহি উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম।
​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মমিনুল হক ফারুক, ​সহ-সভাপতি পদে মাওলানা সহিদ উল্লাহ, হাফেজ জহির উদ্দিন, মাহবুবুর রহমান সাকিব, ​সহ-সাধারণ সম্পাদক পদে জাফর হাসান বাদল, আবদুস সাকুর তাছির, ​ট্রেজারার পদে কামরুল হাসান জিলান, ​সহ-ট্রেজারার পদে মাওলানা নূর নবী, ​সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম,​সহ-সাংগঠনিক সম্পাদক পদে নূর উল্লাহ, ​প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, ​সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুস সামাদ সিয়াম, ​ক্রীড়া সম্পাদক পদে সামছুল ইসলাম নাহিদ, ​সহ-ক্রীড়া সম্পাদক পদে সাইফুল্লাহ মুনির বায়জিদ, ​শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাওলানা আরব বিন ইউছুফ, ​সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম রুবেল, ​সমাজ সেবা সম্পাদক পদে আবদুল আউয়াল শুভ, ​সহ-সমাজ সেবা সম্পাদক পদে মোহাম্মদ হানিফ, ​দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মারুফ,​ সহ-দপ্তর সম্পাদক পদে মো: তামজিদ। ​এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মাহমুদুল হাসান সোহেল, মোকাররম হোসেন, মিজানুর রহমান সবুজ, গোলাম সারোয়ার জাহিদ, সালা উদ্দিন, রবিউল আওয়াল।
​নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দুই বছর থানারহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এলাকার সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে।

আরো খবর