Home » কোম্পানীগঞ্জের রামপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

কোম্পানীগঞ্জের রামপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

by ajkersomoy

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূ মারা গেছেন। মৃত লুৎফুন্নাহার রোমানা (৪০) আজ সোমবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড় রজবেন্নেছা মসজিদ সংলগ্নে মারা যান।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান,ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ আলী রোড় এর আবু নাছেরের স্ত্রী লুৎফুন্নাহার রোমানা আজ সোমবার বেলা ১২ টায় ভারি বৃষ্টিপাত শুরু হলে গরু আনতে বাড়ির দক্ষিণে জমিনে যান,গরু নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাস্তার ওপর পৌঁছালে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে গৃহবধূ নিহত হওয়ার কথা জেনেছি,প্রাথমিকভাবে তার পরিবারকে আমরা কিছু সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে তারা যদি সহযোগিতার আবেদন করেন সরকারিভাবে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

আরো খবর