আজকের সময় প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী, মানবিক ও ক্রীড়া সংগঠন উত্তর রামপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান মুছাপুর কাবাব হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি নুরুল আমিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন উত্তর রামপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা প্রবাসী ও ক্রীড়ানুরাগী দুলাল মিয়া।
ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুস সালাম দুখু৷
ক্লাবের কোষাধ্যক্ষ আবদুর রহমান শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক হেলাল উদ্দিন, সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা, উপদেষ্টা রফি উদ্দিন লিটন, আবদুল মালেক, আবদুস সালাম, শাহজাহান, দক্ষিণ মধ্যম চরহাজারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফ হোসেন, ক্লাবের কার্যকরি পরিষদের সহ-সভাপতি আলা উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন অপূর্ব সহ অন্যন্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ জানান, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি যুবসমাজকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ২০২৫ সালে ক্লাবটির ব্যবস্থাপনায় মরহুম হাবিব উল্যাহ চৌধুরী স্মরণে একটি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
এরই ধারাবাহিকতায়, চলতি বছরে ২০২৬ সালে মরহুম মাস্টার আবদুল হামিদ স্মরণে একটি বৃহৎ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।