নিজস্ব সংবাদদাতাঃ মিজান রোডস্থ ফেনী গ্রীনল্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আলমগির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদ সদস্য প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম।
কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাহমিদা ফেরদাউস এর সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হারুন অর রশিদ, আইসিটি বিভাগের প্রভাষক জনাব শাহ মোহাম্মদ আফতাব উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ মোজাম্মেল হোসেন ভূঁইয়া, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আব্দুল্লাহ আল মামুন, পৌরনীতি বিভাগের প্রভাষক জনাব এম এ আজিজ ।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আরাফাতুল ইসলাম সিয়াম এবং নাদিয়া সুলতানা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর ছাত্র মোঃ আলী ফয়সাল ।
এসময় বক্তারা শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভালো ফলাফল করতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কৌশল এর উপরেও বক্তব্য প্রদান করেন।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষকগণ, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে জিসিএস লিমিটেড এর পক্ষ থেকে পরীক্ষায় ব্যবহারের জন্য প্লাস্টিকের ফাইল, কলম ও স্কেল প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া আচার্যীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল গণি, মোহাম্মদ আবদুল মোতালেব, মোহাম্মদ মোশাররফ হোসেন, কানিজ ফাতেমা, পরিচালনা কমিটির সভাপতি এস এম আলা উদ্দিন ভূঁইয়া, পিটিএ সভাপতি আইয়ুব আহাম্মদ, সহকারি শিক্ষক সালমা, মোহাম্মদ সেলিম মিয়া, বিশুদেব দাস, আবু জাফর সালেহ্ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক কামাল উদ্দিন।
বুধবার সকাল ১০ টায় চরপার্বতী ইউনিয়নে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম হাজী আসলাম মাষ্টার বাডির দরজায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গনে এই নতুন ছবক দান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়৷