আজকের সময়, মালয়েশিয়া :
মালয়েশিয়ায় অবস্থারত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সকল স
স্যদের উপস্থিতিতে এক সাধারন সভা বৃহস্পতিবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন । এবং চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু । পরে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং ফেনীর দাগনভুঞার সন্তান বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি ও মালয়েশিয়াস্থ ফেনী সমিতির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয় । কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ- সভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪),সহ- সভাপতি কায়সার হামিদ হান্না্ন (এনটিভি), সহ- সভাপতি মোঃ আবদুল কাদের (সময় টিভি), সহ- সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪), যুগ্ন- সাধারন সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই) । কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) বশির ইবনে জাফর (ঢাকা টাইমস ) ।
বিজয়পুর ফাউন্ডেশন স্থায়ী কমিটির সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি ইমাম হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সদস্য আবু সায়েম রবিন, সফি উল্যাহ চৌধুরী, আবু নাছের, কামাল উদ্দিন, আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য মিজানুর রহমান, কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সৌদি আরব শাখার উপদেষ্টা আজিজুল হক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, ইউপি সদস্য ইসমাঈল ক্বারী, ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ফখরুল ইসলাম প্রমুখ।