পরশুরাম
ফেনী প্রতিনিধি :
ফেনীর পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা তথ্য অফিস ফেনীর নারী সমাবেশ অনুষ্ঠিত।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস ফেনী এর আয়োজনে ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩নং চিতলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিন।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ সচিব মো.শামসুল আলমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাফর ইকবাল ভূঁইয়া।
পরশুরাম প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদন নির্বাচনে চেয়ারম্যান পদে পরশুরাম উপজেলায় আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক যুবলীগ নেতা খোরশেদ আলম।
তিনি উপজেলার বক্সমাহামুদ ইউনিয়নের কহুয়া গ্রামের দুলাকাজী বাড়ীর সুলতান আহম্মেদ এর দ্বীতীয় পুত্র। খোরশেদ আলমের রাজনৈতিক জীবন শুরু হয় স্কুল জীবন থেকে। তিনি বক্সমাহামুদ উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির ছাত্রলীগের সভাপতি, বক্সমাহামদু ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য, ফেনী জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে আওয়ামী রাজনিতীর দুসময়ের কান্ডারী ছিলেন।
পরে ব্যবসার সুবাদে ঢাকায় অবস্থান করেন খোরশেদ আলম। ব্যবসার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বর্তমান জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে বিভিন্ন সূত্রে জানাযায়। উপজেলার বিভিন্ন এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মাঝেও আলোচনায় রয়েছেন তিনি।প্রার্থীতার বিষেয়ে খোরশেদ আলম জানান, আমি দলের দুসসময়ের কান্ডারী, দলের দুর্দদিনে আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখি স্কুল জীবন থেকে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে দলের বিভিন্ন দায়িত্ব পালন করি। বিভিন্ন ভাবে মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হবো কিনা জানিনা, তবে উপজেলাবাসী যদি আমাকে তাদের যোগ্য মনে করেন এবং আমার অভিভাবক ফেনী-১ আসনের গনমানুষের নেতা, ফেনীর স্বপ্নদ্রষ্টা মাননীয় সংসদ সদস্য প্রিয় নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ভাইয়ের সিদ্ধান্তে বাহিরে যাবো না। দলীয় সিদ্ধান্তে যদি আমি মনোনীত হই তাহলে আমি নির্বাচন করবো।
ফেনী প্রতিনিধি :
ফেনীর পরশুরামে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভোক্তভোগীর মা বাদী হয়ে পরশুরাম থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মোঃ ইসমাইল হোসেনকে(৪২)কে গ্রেফতার করেছে।
উপজেলার পৌর এলাকার বাউর পাথর গ্রামে এই ঘটনা ঘটেছে। সে বাউর পাথর গ্রামের উত্তর পাড়া গ্রামের আবুল কালামের ছেলে। সে পেশায় একজন একটি কোম্পানির সাবডিলার বলে জানিয়েছে।
মামলার এজহার সুত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে তিনটার দিকে ওই কিশোরীর তাঁর কক্ষে ঘুমিয়ে পড়ে এসময় তার বাবা মোঃ ইসমাইল ওই কিশোরীর কক্ষে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকার শুনে তাঁর মা মোমেনা আক্তার মেয়ের কক্ষে গিয়ে দেখেন সে কান্নাকাটি করছে। কারণ জিজ্ঞাসা করলে কিশোরী ঘটনার বর্ননা দেন। এর আগেও তাঁর বাবা মোঃ ইসমাইল হোসেন (১১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে তাকে জোর পুর্বক ধর্ষণ করেন ঘটনার সময় কিশোরী মা তাঁর নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
ভোক্তভোগী কিশোরীর মা মোমেনা আক্তার বলেন, আমার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যায়নরত। তাঁর স্বামী একজন দুশ্চরিত্র ও লম্পট প্রকৃতির লোক আমি বাড়ীতে না থাকিলে তাঁর বাবা প্রায় সময় আমার মেয়ে কে শরীরে হাত দিত। লোক লজ্জার ভয়ে কাউকে কিছু বলে নাই। গতকাল আমি আমার কক্ষে ঘুমিয়ে পড়লে আমার স্বামী আমার মেয়ের কক্ষে ধর্ষনের উদ্দেশ্যে তাহাকে ঝাপটাইয়া ধরে। আমার মেয়ে তার বাবা মোঃ ইসমাইলকে ধাক্কা দিয়া তাৎক্ষনিক আমার কক্ষে এসে কান্নাকাটি করতে থাকে। আমার মেয়ের কান্নাকাটির শব্দ শুনে আমার মেয়েকে জিজ্ঞাসা করলে গত ১১ নভেম্বর রাতে জোর পুর্বক ধর্ষণ করে বলে জানায়। ভোক্তভোগীর মা বলেন ওই দিন তিনি মেয়েকে বাড়ীতে রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় তাকে ঘরের ভিতর আটক করে বিষয়টি স্থানীয় কমিশনার খুরশিদ আলম ও সমাজ সভাপতি মীর আহাম্মদ সহ স্থানীয় লোকজনকে জানাইলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে মারধর করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন খান আজকের সময়’কে বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, আজকের সময় :
ভিআইপি আসন খ্যাত ফেনী-১ । বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া)থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ আসনের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সকাল-বিকাল প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন তিনি। গণসংযোগের সময় দোকানপাট ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষকে কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
অবিরাম এ প্রচারণায় দলীয় নৌকার পালে হাওয়া লাগতে শুরু করেছে।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম গণসংযোগকালে বলেন, ৭ জানুয়ারি সবাই দলবেঁধে ভোট দিতে যাবেন। আমায় যত বেশি ভোট দিয়ে নির্বাচিত করবেন তত বেশি উন্নয়ন হবে। ভোট বেশি হলে এমপির ওজন বাড়ে। কম ভোট পেলে প্রধানমন্ত্রী উন্নয়ন বরাদ্দ কম দিতে পারেন। উন্নয়নে কোনো দল নাই। বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য সব রাজনৈতিক নেতা যেন ভোটকেন্দ্রে যান এ ব্যাপারে সবাই অনুরোধ করবেন।
ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর ও বসন্তপুর এলাকার ব্যবসায়ী এবং যুবকসহ স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় করেন আলাউদ্দিন নাসিম।
ফেনী প্রতিনিধি :
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা ।
জেলা তথ্য অফিসার এস.এম. আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজ আহমেদ।
প্রধান অথিতি বক্তব্যে উপস্থিত নারীদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে এবং নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন গ্রামাঞ্চলে এখনো মেয়ে শিশুদের ১৪-১৫ বয়সে বিয়ে দেয়া হয়।এসব প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থায় আছে। তিনি আরো বলেন-মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ কে অন্ধকার করে দেয়া হচ্ছে, তারচেয়ে মেয়েরা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ালে একদিকে যেমন নারীর ক্ষমতায়নের পথ মসৃণ হবে,অন্যদিকে এসব ক্ষমতায়িত নারীদের দেখে অনুপ্রাণিত হবে আরো নারী।
সভাপতি তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক হবার জন্য নারী শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি নারীদেরকে সাইবার অপরাধের শিকার হওয়া থেকে বাঁচতে নানা কৌশলের অংশ হিসেবে বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নেয়ার জন্য মুক্তপাঠ প্লাটফর্ম এর কথা বলেন।
ফেনী প্রতিনিধি :
সৌদি আববের সঙ্গে মিল রেখে একদিন আগে ফেনীতে তিনটি স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এগুলো হলো- ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের পৃথক দুটি পাড়ায় ও পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকা।
ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, তার ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের দুটি পাড়ায় সৌদির সঙ্গে মিল রেখে কিছু মানুষ ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন। তাদের একটি অংশ পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরিফের মাওলানা মোহাম্মদ গোলাম নবীর নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন।
গ্রামের যুবসমাজের প্রতিনিধি মো. সানা উল্যাহ জানান, স্বাধীনতার পর থেকে গত প্রায় ৫০ বছর ধরে ওই গ্রামে পির সাহেবের অনুসারীরা সৌদি আরবের অণুকরণে ঈদ উদযাপন করে থাকেন।
অন্যদিকে গ্রামের অপর একটি অংশ পূর্ব সুলতানপুর রশিদিয়া দরবার শরিফের মরহুম মাওলানা গোলাম কিবরিয়া পিরমিয়ার ছেলে মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর পশু কোরবানি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, ফরহাদনগর ইউনিয়নের ওই দুই সমাজের সৌদি অনুসারীরা বহু বছর আগে থেকেই এভাবে প্রতি বছর শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। আজ বুধবারও তারা অত্যন্ত সুন্দর পরিবেশে তাদের নামাজ আদায় ও পশু কোরবানি করেছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পরশুরাম পৌরসভার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায় কয়েক বছর থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মীর হোসেনের নেতৃত্বে সৌদি আরবের অনুসরণে ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানি করে আসছে।
বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল – নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
ফেনী প্রতিনিধি :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না। বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।
বাংলাদেশ এখন শিক্ষা, অবকাঠামো এবং সামগ্রিক অর্থনীতিতে অনেক দেশকে ছাড়িয়ে গেছে। কোনো নিষেধাজ্ঞাকে ভয় করে না বাংলাদেশ।
রোববার (২১ মে) বিকেলে ফেনীর বিলোনীয়া স্থল বন্দরের উদ্ভোধনকালে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী প্রধান অতিথি হয়ে বন্দরের শুভ উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি ভুল স্বপ্ন দেখছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো যাবে না৷ লন্ডন থেকে বাংলাদেশ জ্বালিয়ে দিওয়ার ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মানুষ এ ষড়যন্ত্রের জবাব দেবে।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা চেয়ারমান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।
বিলোনীয়া স্থল বন্দরটি জেলার পরশুরাম উপজেলার বিলোনীয়া সীমান্তে অবস্থিত। এ বন্দরের বিপরীতে ভারতরে ত্রিপুরা রাজ্যের মুহুরী ঘাট শুল্ক স্টেশন অবস্থিত।
এ অঞ্চলের সঙ্গে দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করার জন্য ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি বিলোনীয়া শুল্ক স্টেশনকে বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ৩৯ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর এ বন্দর নির্মাণ হওয়ার কথা থাকলেও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আপত্তির কারণে তিন একর জমির মধ্যে অবকাঠামো তৈরি করা সম্ভব হয়েছে।
গেল ২০১৮ সালে বিলোনিয়া স্থল বন্দর একনেকে ৩৮ কোটি ৬০ লাখ টাকার অনুমতি মিললে ২০২০ সালে বরাদ্দ দেওয়া হয়।
দশ একর জায়গার ওপর বন্দর নির্মাণের জন্য টাকা বরাদ্দ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জেবি টপ লাইনের ফয়সাল আহমেদ কাজ শুরু করতে গেলে ভারতের সীমান্ত ফোর্স (বিএসএফ) নির্মাণ কাজে বাধা দেয়।
বেশ কয়েক দিন কাজ বন্ধ থাকার পর নোম্যান্স ল্যান্ডের বিতর্ক থাকায় ১০ একরের মধ্যে ৭ একর বাদ দিয়ে ৩ একরে বরাদ্দ কমিয়ে ১১ কোটি টাকার কাজ শুরু হয়। ২০২৩ সালে শেষ হয়ে আজ বন্দর উদ্ভোধন করেছে কর্তৃপক্ষ।
এক বছরের মধ্যে কাজটি শেষ করার চুক্তি থাকলেও বিএসএফের বাধা ও করোনায় দুই বছর বন্ধ থাকায় ৪ বছরে লোকশান দিয়ে কাজটি করতে হয় বলে ঠিকাদার ফয়সাল জানান।
বিলোনিয়া স্থল বন্দর কর্তপক্ষের প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো: সাহাবুদ্দিন জানান, বিএসএফের বাধার কারণে ৮০ হাজার স্কয়ার ফুটের গাড়ি পার্কিং ইয়ার্ড, ওয়ার্চ টাওয়ার, মসজিদ, ড্রেন, বাউন্ডার নির্মাণ বন্ধ রয়েছে।
সংকুচিত ৩ একরের মধ্যে নির্মিত বন্দরের ভেতর ৫০টি গাডি রাখার ইয়ার্ড, ওজন স্কেল, কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমিত আকারে সাময়িক কাজ শুরু করতে আজ এর উদ্ভোধন করা হচ্ছে। সমস্যার সমাধান হলে বাকি ৭ একরের মধ্যে অন্য স্থাপনাগুলো নির্মাণ করে পুরোদমে ব্যবসা-বাণিজ্য চালু করা হবে।
বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী জানান, এই স্থল বন্দর দিয়ে বাংলদেশসহ ভারত,নেপাল,ভুটানের মন্ত্রণালয়ের অনুমোদিত পণ্যগুলো আমদানি-রপ্তানি হবে।