ফেনী প্রতিনিধি :
ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনীয়া আল মদীনা মডেল মাদরাসায় ইফতার মাহফিল ও হিফয সমাপনী সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু ইউছুফ। মাদরাসার শিক্ষক হাফেজ সফি উল্লাহর সঞ্চালনায় শিক্ষার্থীদের সবক প্রদান করেন জিনারহাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাকারিয়া।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ওলি উল্ল্যাহ এবং জয়নগর ওয়াজিদিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল আবুল খায়ের নোমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলোনীয়া হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলি আশরাফ, সিলোনীয়া টাওয়ারের স্বত্বাধিকারী মাওলানা মোশাররফ হোসেন, তুষার ব্রিকস এর পরিচালক মোহাম্মদ মিয়া ধনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হিফয সম্পন্নকারী দুইজন শিক্ষার্থীকে পাগড়ি ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপস্থিত মুসল্লিরা ইফতার গ্রহণ করেন।
দাগনভূঞা
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বিজযপুর ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সবক বিতরন অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাজমুল হাসান।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান কোরবান আলী রাজা, পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক।
সহকারি শিক্ষক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভী সামছুল হক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, বিরাহিমপুর মডের মাদ্রাসার প্রধান মাওলান মোকাররম হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, শিক্ষা সচিব ইমাম উদ্দিন, প্রবাসী আবদুর রাজ্জাক, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন কিরন, নবউত্তরণ খেলাঘর আসরের সভাপতি রফিক উল্যাহ শিকদার, সংগঠক জাফর উল্যাহ, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মুসলিম উদ্দিন। এসময় শিক্ষার্থীরা ইংরেজি ও আরবি বক্তব্য, কুরআন তোলোয়াত, যৌথ ইসলামী সংগীতসহ বিভিন্ন শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করেন৷
শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক, মেধাবী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
মোঃ আলাউদ্দিন লিংকন, স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু স্বেচ্ছায় তার দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গ এনে বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী নির্বাচন কমিশনে আমার মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন। তার আইনজীবীর অভিযোগ-আমি দ্বৈত নাগরিক স্বত্ত্বেও মিথ্যে বলেছি। আমি এ বিষয়ে সহস্রাধিকবার বলেছি যে, হ্যাঁ আমি দ্বৈত নাগরিক ছিলাম। আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল, তবে বর্তমানে সেটা আমি পরিত্যাগ করেছি। আমাদের সংবিধানে দ্বৈত নাগরিক নির্বাচনে প্রতিদ্ধন্ধিতার অযোগ্য বিধায় অফিসিয়ালি ১৮ ডিসেম্বর শপথের মধ্য দিয়ে আমার নাগরিকত্ব বাতিল হয়েছে। যদিও আমি হলফনামায় উল্লেখ করেছি ৯ ডিসেম্বর। কারণ সেটা ছিল আবেদনের তারিখ এবং ১৫ ডিসেম্বর কনস্যুলে আমি প্রথম সাক্ষাৎকার দিয়েছি। আমেরিকার আইন অনুযায়ী শপথ গ্রহণের পর নাগরিকত্ব বাতিল হয়ে যায়। এখন চাইলেও আমি আর ওই দেশের নাগরিকত্ব ফেরত পাবো না।
তিনি গতকাল বুধবার সকাল ১১ টায় ফেনী-নোয়াখালী সড়কের পাশে তার প্রতিষ্ঠিত দুলামিয়া কটন মিলে দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
দৈনিক মানবকন্ঠের সিনিয়র রিপোর্টার ও মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক সাংবাদিক সলিম উল্যাহ মেজবাহ’র পরিচালনায় মতবিনিমিয় সভায় তিনি আরো বলেন, তাদের অভিযোগ হল আমার নামে ৭টা অস্ত্র ও হত্যা মামলা রয়েছে যা আমি হলফনামায় গোপন করেছি। এটা ভুল বুঝাবুঝি। আসল বিষয় হল আমাদের আলাইয়ারপুর গ্রামে একজন আছে যার নাম আবদুল আঊয়াল মিয়া, তার বাবার নামও সফি উল্যাহ। পরে আমি কাগজপত্র জমা দেয়ার পর কমিশন নিশ্চিত হয়ে তাদের অভিযোগ থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আপিলের রায়ে আমি এখন বৈধ প্রার্থী, যা আপনারা জানেন।
প্রতিদ্বন্ধি প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, না জেনে এ ধরনের অভিযোগ করা ঠিক নয়। তারপরও আমার তাদের প্রতি কোন অভিযোগ বা মনে কষ্ট নেই।
সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শ নোট শেষে তিনি বলেন, আপনারা দলীয় কোন্দলের কথা বলেছেন কিন্তু কার সঙ্গে কার কোন্দল তা কিন্তু বলেননি, দু-একটা নাম বলেন? ভাইয়ে ভাইয়েও তো কোন্দল হয় কিন্তু আবার একটা সময় সমাধানও হয়। যদি কোন্দল থাকে আমি আশাবাদী তা অচিরেই শেষ হয়ে যাবে। দাগনভূঞার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি ও মাদক। এ বিষয়ে কিন্তু একজন ছাড়া আপনারা কেউ কথা বলেননি। আপনারাও স্ব স্ব অবস্থান থেকে কাজ করেন। ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকায় এসব থাকবে না। আমি আমাদের তরুণ-যুবকদের সুন্দর ভবিষ্যত নষ্ট হতে দেব না।
তিনি বলেন, ফেনীতে বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় টেকশই উন্নয়ন হবে। আমার বাড়ি দাগনভূঞায়। তাই বলে শুধু দাগনভূঞায় নয়, সোনাগাজীতেও উন্নয়ন হবে। তবে টেকশই উন্নয়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উনি বিএনপি, কেউ জামায়াত; তিনি আওয়ামী লীগ। এসব বলে বিভাজন করা যাবে না। এক্যবদ্ধ হলেই টেকশই উন্নয়ন সম্ভব। সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন।
এক সাংবাদিকের ২৪ প্রসঙ্গে করা প্রশ্নে মিন্টু বলেন, আমাদের কোমলমতি সন্তানরা কোটা বিরোধী আন্দোলন করেছে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে গিয়ে কিন্তু এখন তারাই আবার কেউ কেউ কোটা চায়। বৈষম্যের কথা বলেন আপনারা? বৈষম্য বহুমাত্রিক। ধরুন সম্পদের বৈষম্য, আয়ের বৈষম্য; সামাজিক বৈষম্য। মনে করেন আমার ছেলে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়া লেখা করেছে কিন্তু আমার ভাইয়ের ছেলে পড়েছে আলাইয়ারপুরের একটা স্কুলে বা উপজেলার কোন স্কুলে। আবার ধরুন আমার ছেলে অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হবে, প্রয়োজনে চিকিৎসা হবে বিদেশে কিন্তু আমার ভাইয়ের ছেলের চিকিৎসা হয় দাগনভূঞায় বড়জোর ফেনীতে। এটাও তো এক ধরণের বৈষম্য। এগুলো রাতারাতি সমাধান হবে না, তবে প্র্যাক্টিস করতে হবে।
তিনি বলেন, মানুষ ১২ হাজার বছর ধরে যেসব সামাজিক হাতিয়ার আবিষ্কার করেছে তন্মেধ্যে প্রধান হাতিয়ার হচ্ছে নির্বাচন। এ নির্বাচনে সবার প্রতিযোগিতা করার অধিকার আছে, এটা কোন শত্রুতা-বৈরিতার বিষয় নয়। যে যাকে ইচ্ছে যেখানে ইচ্ছে ভোট দেবে। এটা ভোটারদের বিষয়। অতএব নির্বাচনের মধ্য দিয়ে একটা সঠিক নেতৃত্বের হাতে দেশের দায়িত্ব অর্পিত হওয়া জরুরী। সঠিক নেতৃত্বের হাতে দেশের দায়িত্ব দেয়া হলে শান্তি নিশ্চিত,অন্যথায় নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের জন্য শতভাগ পরিবেশ নেই। তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নিতে জোর দাবী জানান।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, আমাদের দল থেকে বলা হচ্ছে প্রতিদ্ধন্ধি প্রার্থীর কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাকি এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। যদি এমনটা হয় তাহলে ভোটাররা তাদের প্রতিরোধ করুন। ভোট চাওয়ার অধিকার সব প্রার্থীর রয়েছে। কিন্তু এগুলো অনৈতিক, আইন বিরুদ্ধ।
ফেনী নদী শাসন, হাসপাতাল, ফায়ার সার্ভিস, টেকনিক্যাল স্কুল, কটন মিল, শিশু পার্ক ইত্যাদি উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নিয়ে আমারও পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হই বা না হই আমার পক্ষ থেকে চেষ্টা তদবির অব্যাহত থাকবে।
তারেক রহমানের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন, কই আমি তো কোন নিরাপত্তা নিচ্ছি না। দেশের সকল নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তবে আমাদের দলের চেয়ারম্যান সাহেব রাজনৈতিক ফিগার। তিনি বংশানুক্রমে ভিআইপি পরিবারের সন্তান। প্রয়োজন মাফিক তিনি নিরাপত্তা পাচ্ছেন। দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় এটা স্বাভাবিক ঘটনা।
মতবিনিময় সভায় দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ কামরুল উদ্দিন, সদস্য মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, হামিদুল হক ডিলার, কবির আহম্মদ ডিপলু ও দাগনভূঞায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
দাগনভূঞা প্রতিনিধি :
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সোমবার উপজেলা শাখার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ফজলুল আজিম নোমান, শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল এর পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল তাহের, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক কামাল হোসেন, বন্ধুর বন্ধন বাংলাদেশ দাগনভূঞা শাখার সভাপতি গোলাম রসুল মেনন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবদুল মতিন, সদস্য ইন্জিনিয়ার ইয়াকুব আলী, সদস্য জহির, সাউথ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আফ্রিকা সোহেল সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তি :
সরকার অনুমোদিত দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শহিদ উল্যাহ কে সভাপতি ও মোহাম্মদ একরামুল হক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া ফোরামের প্রধান সমন্বয়ক পদে নুরুল হুদা হুদন, সমন্বয়ক পদে এনামুল কবির রুবেল, ইমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন, শেখ রাসেল,
সিনিয়র সহ-সভাপতি পদে মো: শাহ আলম, সহ-সভাপতি পদে আনোয়ারুল হক মাহফুজ, মো: আবদুর রাজ্জাক, কোরবান আলী পলাশ, মো: ইসমাইল হোসেন, আব্দুল হালিম, মো: নুরুজ্জামান টিপু, মো: মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, মো: জামাল উদ্দিন, বাবলু হাজারি, ওয়াসিম হাজারি, গোলাম সরোয়ার ফারুক, আবু নাসের মনু, আনোয়ার হোসেন বাবু, মো: ফজলুল হক, আরিফুল হক খোকন, আবদুর রহমান ফরহাদ, সাইফুল ইসলাম, নুরুল হক সেলিম, সাইফুল ইসলাম,
সহ-সাধারণ সম্পাদক পদে জাহিদুল আনোয়ার তৈমুর, মো: জামাল উদ্দিন বাবলু, সঞ্জিব ভট্টাচার্য, মো: নজরুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল আরাফাত, ইয়াসিন আরাফাত সায়মন, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ রাকিব, নুরুল হুদা সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: আবুল কালাম আজাদ, মো: সফিকুল ইসলাম জুয়েল, আব্দুল আউয়াল পলাশ, আবদুল হান্নান তিতু, মোহাম্মদ বেলাল, দেলোয়ার সুমন, নুর নবী, ইমরান হোসেন ছোটন,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর ইলিয়াস, মো: মনির আহম্মদ, নেয়ামুল হুদা নিলয়, আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট রিয়াজুর ইসলাম, এডভোকেট মুয়াজ্জিন হোসেন নিশান, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম, মো: ইলিয়াস সোহেল, মো: কামরুল সোহরাওয়ার্দী, মাহমুদ বিন আমীন, কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদ, শামসুর হুদা উদয়, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো: নুরুল আফছার, মো: আরাফাত, প্রদীপ মজুমদার,
ব্লাড ডোনেট বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, রাকিব হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা হৃদয়, আনিসুর রহমান সুজন, আবদুল্লাহ আল মাসুম, ইকবাল হোসেন টিপু।
প্রবাসীর স্বপ্ন আমাদের অঙ্গীকার, সমাজ পরিবর্তনে এগিয়ে যাবো দুর্বার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়াকুবপুর প্রবাসী ফোরাম সমাজ উন্নয়নে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে বিরতীহীন। কর্মসংস্থান সৃষ্টি, অসুস্থ ব্যক্তির চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখছেন নিয়মিত। তারই ধারাবাহিকতায় পেয়েছেন সরকারি নিবন্ধন, সম্মাননা ও সাধারণ মানুষের আস্থা। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটি কে শুভেচ্ছা জানান।
ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনীর দাগনভূঞা উপজেলায় জেনারেল শিক্ষা, আরবি ও ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে প্রতিষ্ঠিত সিলোনীয়া আল মদীনা মডেল মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে সিলোনীয়া হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ সভাপতিত্ব করেন। মাদ্রাসার পরিচালক মাওলানা আবু ইউছুফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দঘন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিনারহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাকারিয়া, জয়নগর ওয়াজিদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল খায়ের নোমান, মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম আতিকুল ইসলাম বাদল, আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার আরবি বিভাগের প্রধান হাফেজ মাওলানা আব্দুল রহিম, করিমপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব সোহাইল আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ওলি উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর নবী, নিজাম মেম্বার এবং স্থানীয় গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষামূলক প্রদর্শনী পরিবেশন করে।
সিলোনীয়া আল মদীনা মডেল মাদ্রাসাটি মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীদের জন্য শান্ত ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব শ্রেণিকক্ষের পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ও পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকাবাসীর মাঝে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার দঃ ধর্ম পুর গ্রামের বাসিন্দা আলী আজ্জম মালদারের ছোট ছেলে মোঃ জাকের হোসেন মালদার র ২১ তম মৃত্যু বার্ষিকী আজ ১ ডিসেম্বর। ২০০৪ সালের এদিনে হঠাৎ অসুস্থ হয়ে গ্রামের বাড়িতে দুনিয়ায় মায়া ছেড়ে পরবাসী হয়েছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমিন। তিসি আবুল খায়ের গ্রুপের প্রতিষ্টালগ্ন থেকে ম্যানেজার ছিলেন। সে সুবাদে বহু মসজিদ মাদ্রাসা ও বিয়ে সাদি , চিকিৎসা সহ বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্হা করেছেন। তিনি ৩ ছেলে ৫ কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আজাদ মালদার ফেনী ও দাগনভুইয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি এবং আরটিভি, দৈনিক যায় যায়দিনের ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। , ছোটছেলে মোয়াল্লেম হোসেন টিপু দাগনভুইয়া রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ও এশিয়া টিভির, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি, মেজো ছেলে মাইন উদ্দিন আবুল খায়ের গ্রুপের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বড়নাতী মোকাররম শুভ দৈনিক স্বদেশ প্রতিদিনের ঢাকা অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। মরহুম জাকের হোসেন মালদার র স্নরনে দাগনভুইয়া আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
দাগনভূঞায় শায়খ বিআরখান ইবতেদায়ী মাদরাসার অভিভাবক সমাবেশ
ফেনী প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মেহেদীপুর শায়েখ বি, আর, খান ইবতেদায়ী মাদরাসা ও তালিমুল কোরআন নূরানী মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদরাসার অডিটোরিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি ও
মেহেদীপুর আল আমিন এতিমখানার সভাপতি
ইসমাইল হোসেন লিটন।
ডা: নুরুল নবীর সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রুদামিয়া আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আল আমিন, মেহেদীপুর আল আমিন এতিমখানার সুপার হাফেজ সাইফুল ইসলাম, সহকারী তহশিলদার ইমাম হোসেন মামুন, মাস্টার আবদুর করিম, মহিউদ্দিন, সিদ্দিক উল্ল্যাহ কোম্পানি, শিক্ষক খুরশিদা জাহান প্রমুখ।
অনুষ্ঠান শেষ দোয়া ও মুনাজাত করা হয়।
দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী তানভির হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এর আগে দাগনভূঞার একটি স্কুল থেকে খন্ডকালীন শিক্ষকের দায়িত্বে থাকাকালীন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বহিস্কার হন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকেল ৩টা ২০ মিনিটে দ্বাদশ শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের তথ্য কম্পোজের দায়িত্ব দেওয়া হয় অফিস সহকারি তানভির হোসেনকে। কিন্তু পরদিন (২৩ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত কাজ সম্পন্ন না হওয়ায় কারণ জানতে চাইলে তিনি অধ্যক্ষের সঙ্গে অশোভন আচরণ করেন। দায়িত্ব পালন না করে অফিস সময়ে বহিরাগতদের এনে বিদ্যালয় ভিডিও ধারন করে শিক্ষকদের হুমকি দিতে থাকেন। শিক্ষকদের ক্লাসের আগেপরে অবান্তর প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করেন।
লিখিত অভিযোগে যানা যায়, অফিস সহকারি তানভীর নিজের ইচ্ছেমতো অফিসে আসা-যাওয়া করেন, অফিস অধ্যক্ষ বা শিক্ষকদের কোন আদেশ অনুরোধ মানতে নারাজ। বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা নিয়ে রশিদে গড়মিল দেখা গেছে।
অভিভাবকরা জানান, তানভীর অফিস সহকারি হয়ে ক্লাস রুমে গিয়ে ছাত্রছাত্রীদের নিজের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন, অন্য শিক্ষকদের পড়া ভালো নয় বলে অঙ্গভঙ্গি করে বিদ্রুপমূলক আচরণ করেন।
স্কুল শিক্ষকরা জানান, মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হলেও তানভির হোসেন তার আচরণ সংশোধন করেননি। আবদুর রহিম নামে একজন সচেতন অভিভাবক জানান, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় ছাত্রীকে যৌনহয়রানি ও কেলেঙ্কারির ঘটনায় তানভির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তাকে দাগনভূঞা উপজেলার কোনো প্রতিষ্ঠানে নিয়োগ না দেওয়ার পরামর্শ দেন।
অভিযুক্ত অফিস সহকারি তানভীর হোসেন সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমি মাস্টার্স পাশ করলেও সম্মানের সাথে চাকরি করতে পারছি না। শিক্ষকরা আমাকে চোখ রাঙিয়ে কথা বলেন। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই।
অধ্যক্ষ জহিরুর আলম জানান, প্রতিষ্ঠানের কোন অনিয়ম দুর্নীতি হলে পরিচালনা কমিটি এবং প্রশাসন ব্যবস্থা নিবেন। কিন্তু দাপ্তরিক দায়িত্ব পালন না করে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার করায় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ। অভিভাবক-ছাত্রছাত্রীদের মাঝে বিদ্রুপ ও অস্বস্তিকর মনোভাব সৃষ্টি হচ্ছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানান, বিষয়টি জেনেছি। অনিয়ম ও বিশৃঙ্খল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সময়, ফেনী : ১১ অক্টোবর, ২০২৫
ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা।
এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৭টি স্কুলের সহস্রাধিক কোমলমতি শিক্ষার্থী অংশ নিয়েছে। শনিবার সকালে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়সহ তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট ও সাপ্তাহিক কলকণ্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল আলম ইমরান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমন, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, গৌতমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাউদুল ইসলাম, দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইউছুফ মিয়াজী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বালিকা বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র প্রধান জসিম উদ্দিন কেন্দ্র সচিব কৃষ্ণধন পাল, বালিকা কেজির প্রধান শিক্ষক ইকবাল হোসেন মাসুদ, লাইন শাইন স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন, ফেনী জজ কোটের এডভোকেট মো. ইউছুফ, দৈনিক স্টার লাইন পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি এম.এম রহমান সোহেল, নাগরিক টিভির প্রতিনিধি নূর হোসেন ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে সংগঠনের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবমুখর।শিশুদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিই এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।
শিক্ষক দাউদুল ইসলাম বলেন, এমন উদ্যোগ শিশুদের পড়ালেখার আগ্রহ বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, বিগত কয়েক বছর যাবত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।