প্রিয় প্রবাসী
পর্তুগাল প্রতিনিধি, আজকের সময় :
পর্তুগাল রাজধানী লিসবনে প্রবাসী সাংবাদিক ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শুক্রবার (২১ জুন) ইসমাইল হোসেন জুয়েল, জাবেদ মাহমুদ, আরিজ আলী নামে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
প্রসঙ্গত, গত ুই মাস থেকে একটি সংঘবদ্ধ ল সাংবাদিক রনিকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে গত বুধবার (১৯ জুন) রাত ১০ টার দিকে লিসবসনের লার্গা ইনতেন্দেন্তে ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে কয়েকজন এই হামলা চালায়। হামলাকারী জুয়েল পর্তুগাল আওয়ামীলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং জাবেদ মাহমুদ ও আরিজ আলীও একই লের পধারী নেতা বলে পরিচয় দেন। মামলার পরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে সাংবাদিক রনির উপর হামলার ঘটনায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ পর্তুগালের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা টাইমসের পর্তুগাল প্রতিনিধি সাংবাদিক রনি জানান, গত তিন মাস ধরে পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেয়া কিছু দুর্বৃত্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। ১৯ জুন রাতে জুয়েলের নেতৃত্বে কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ ঘটনার পর তিনি জীবনে নিরাপত্তা এবং বিচার চেয়ে মামলা করেছেন।
পর্তুগাল বাংলাদেশ ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ বলেন, ইউরোপের মাটিতে বসে এদের এমন আচরণ এবং হামলায় আমরা হতবাক। ব্যক্তিগত পর্যায়ের কোনো গ্রুপে বা কোনো ঝামেলা থেকে এরা সাংবাদিকদের প্রতিপক্ষ বানাচ্ছে। একই ব্যক্তিরা কিছুদিন আগে প্রেসক্লাবের ইফতার পার্টিতে গিয়েও ঝামেলা করেছেন। এসব ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর ন্যায়বিচার চাই।
পর্তুগাল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ বলেন, এ ধরনের হামলা সত্যিই কষ্টকর। আমরা দেশের বাহিরে থাকি, একসাথে থাকতে চাই সবাই। কিন্তু কিছু দুষ্টু মানুষের জন্য বিদেশের মাটিতে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে। অন্যদিকে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। অচিরেই এ ধরনের দুষ্টু মানুষদের কমিউনিটি এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত।
পর্তুগালের তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি ব্যক্তিত্ব মাসুম আহমেদ বলেন, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আওয়ামী লীগের একটি গ্রুপের প্রশ্রয় পেয়ে তারা এ হামলা করার দুঃসাহস করেছে। আমার জানামতে পর্তুগাল আওয়ামী লীগের এমনও নেতা রয়েছেন যারে নামে এই দেশে ১০টির বেশি মামলা রয়েছে। এসব লোকদের কারণেই বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সুনামধন্য রাজনৈতিক ল আওয়ামী লীগের বনাম হচ্ছে।
সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কেউ যদি কোনো ধরনের হামলা মামলায় জড়িত থাকে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদ হোসাইন/পর্তুগাল প্রতিনিধি/ আজকের সময়।
আজকের সময় রিপোর্ট :
সরকার অনুমোদিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল যুব ফাউন্ডেশন (এফবিএম ফাউন্ডেশন) এর উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একরামুল হক। এমন তথ্য নিশ্চিত করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞা। ভালোর সঙ্গে আলোর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে। এছাড়া একরামুল হক বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইয়াকুবপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দিলওয়ার হোসেন সৌদিআরব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
আজকের সময় রিপোর্ট :
দিলওয়ার হোসেন (সাথী) সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সূত্র জানায়, গত ১৩ নভেম্বর থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলাদেশ জাতীয় কারিকুলাম), রিয়াদ, সৌদি আরবে উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন। একইদিন সাবেক অধ্যক্ষের অব্যাহতি জনিত কারণে অধ্যক্ষের (চলতি দায়িত্ব) পালন করছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব লাভ করায় প্রবাসী বাংলাদেশি অভিভাবক, ফেনী সাংবাদিক ইউনিটি নেতৃবৃন্দ, আজকের সময় পাঠক ফোরাম ও সানরাইজ ফাউন্ডেশন নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পর্তুগালে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্মেলন ওয়েব সামিটের উদ্বোধন হয়েছে। প্রথমবারের মতো সংস্থাটির প্রধান উদ্যোক্তা প্যাডি কসগ্রেভকে ছাড়াই এটি আয়োজিত হতে যাচ্ছে। সোমবার (১৩ নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে এর উদ্বোধন করা হয়।
এ বছর ইভেন্টে দুই হাজার ৬০০টি স্টার্ট-আপ রয়েছে, যা ওয়েব সামিটের ইতিহাসের সর্বোচ্চ। এছাড়া, মোট ১৬০টি দেশের প্রতিনিধিত্ব করবেন মোট ৯০০ জন বিনিয়োগকারী, ৩০০ অংশীদার ও ৮০০ জন বক্তা। এতে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৭০ হাজার। তাছাড়া, এতে যুক্ত হয়েছেন প্রায় দুই হাজার গণমাধ্যম কর্মী। এদিকে, ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার ঘটনায় এই আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ইসরাইল এবং বিশ্বের অন্যান্য দেশের বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
এমন পরিস্থিতিতে বিষয়টি সামাল দিতে গত ২১ অক্টোবর প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন প্যাডি কসগ্রেভ। তার স্থলাভিষিক্ত হয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাবেক পরিচালক ক্যাথরিন মাহের। এবারের আসরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। তবে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো— প্রায় এক-তৃতীয়াংশ স্টার্টআপের কমপক্ষে একজন নারী উদ্যোক্তা রয়েছেন। একইসঙ্গে এবারের অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ নারী, গত আসরে যা ছিল মাত্র ২৬ শতাংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির নতুন প্রধান নির্বাহী ক্যাথরিন মাহের, লিসবন সিটির মেয়র কার্লোস মোয়েদা এবং সমুদ্র ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী কস্তা সিলভাসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) পর্যন্ত চলবে এই প্রযুক্তি সম্মেলনটি।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিজয়পুর ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সংবর্ধনা দিলো স্থানীয় আয়োজক বৃন্দ। মঙ্গলবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দেশীয় প্রতিনিধিবৃন্দ প্রবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন৷ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবান আলী রিপনের স্ত্রীর অসুস্থতা সহযোগিতার মানবিক অনুদানের ৩০ হাজার টাকা হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
বিজয়পুর ফাউন্ডেশন স্থায়ী কমিটির সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি ইমাম হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সদস্য আবু সায়েম রবিন, সফি উল্যাহ চৌধুরী, আবু নাছের, কামাল উদ্দিন, আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য মিজানুর রহমান, কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সৌদি আরব শাখার উপদেষ্টা আজিজুল হক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, ইউপি সদস্য ইসমাঈল ক্বারী, ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ফখরুল ইসলাম প্রমুখ।
শেষে আয়োজকবৃন্দ সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রধান করেন।
দেলোয়ার হোসেন সুমন, সৌদি আরব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে। শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন।
৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন। ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকার এইচএসআইএ-তে অবতরণের কথা রয়েছে। সম্মেলনে পাঁচটি বিষয়ের ওপর আলোচনা করা হবে এবং ‘ইসলামে জেদ্দা ডকুমেন্ট অব উইমেন’ শীর্ষক প্রকাশনা প্রকাশিত হবে।
২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৪৯ তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়। মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।
আজকের সময় রিপোর্ট :
কিশোর বয়সে পড়াশোনা করার পাশাপাশি মাদ্রাসায় ইসলামী জলসার আয়োজনে অংশগ্রহণ করে ইসলামী সংগীত পরিবেশন করে শিক্ষক-শিক্ষার্থী সকলের কাছে প্রশংসা পেতে শুরু করেন ইমাম উদ্দিন পিয়াম। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান নোয়াখালী জেলার মধ্যে সেরা তিনে বিজয়ী হোন। এরপর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসের কর্মসূচিতে সরব অংশগ্রহণ করেন তিনি।
জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিলে মন থেকে সরে যায়নি সংস্কৃতি। মনের ভালো লাগা থেকে প্রবাসীদের নিয়ে গানটির আত্মপ্রকাশ করা হয়। ইতিমধ্যে বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সাধুবাদ জানিয়েছেন।
ইমাম উদ্দিন পিয়ম আজকের সময় কে জানান, ছোটবেলা থেকেই আমার গানের প্রতি খুব আগ্রহ ছিল মানুষ ছোটবেলায় ফুটবল, ক্রিকেট ব্যাট, কিংবা খেলনা এসবের জন্য কান্না করে আর আমি কান্না করতাম একটি গিটার কিংবা হারমোনিয়াম এর জন্য আমার আম্মা বলতো গান বাজলে কোথাও আমি নাকি সেখানে ছুটে যেতাম। আমার গাওয়া গানের কদর ছিল সকলের কাছে।
দাখিল পাস করে আলিম অধ্যয়নকালে ইংরেজি শিক্ষক মনিরুল সাঈদ উৎসাহ দিয়েছিলেন। সেই থেকে গানের প্রতি আরো বেশি মনোযোগ দিয়েছিলাম জীবিকার টানে প্রবাসে পাড়ি দেয়ায় সংস্কৃতি থেকে দূরে সরে যাই। হঠাৎ করে কোনো রকম প্রস্তুতি ছাড়া নিজের লেখা সুরে সব প্রবাসী বাড়ি ফিরে, শিরোনামের প্রবাসীদের নিয়ে গানটা আত্মপ্রকাশ হয়।
সবার অনুপ্রেরণা পেলে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে চান পিয়াম।
মোহাম্মদ হোসাইন, পর্তুগাল প্রতিনিধি:
ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর লিসবন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পাহাড় আর ঢেউয়ের শহর নাজারে সিলভার ডি কোস্টা সমুদ্র সৈকত ও বাকলাও বুদ্ধ গার্ডেনে এই বনভোজন অনুষ্ঠিত হয়। এ বনভোজনে লিসবনের বসবাসরত ফেনী জেলার দেড় শতাধিক প্রবাসীরা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্থানীয় সময় সকাল ৯টায় লিসবন থেকে বাসযোগে নাজারের সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করা হয়। যাত্রা পথে সকালের নাস্তা এবং গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবার মাঝে বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী বনভোজনে নাজারের সৈকতে সমুদ্রে স্নান, পুরুষদের জন্য বিচ ফুটবল এবং বেলুন রক্ষা, মহিলাদের বালিশ ও বেলুন রক্ষা খেলার আয়োজন করা হয়।
বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেনী অ্যাসোসিয়শনের সভাপতি তৌহিদুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন রুবেল, সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জাফর আহমেদ, লায়ন ইকবাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ পাটোয়ারী, রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কিরন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ভূএাঁ, কোষাধ্যক্ষ উইনুস নাহিদ, মোহিদুল সোহেল, ইমরান হোসেন মজুমদার, এনামুল হক সংগঠনের উপদেষ্টা আলম প্রমুখ।
বনভোজন শেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, বালিশ এবং বেলুন রক্ষা খেলায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ।
এই সময়ে ফেনী জেলা অ্যাসোসিয়শনের সভাপতি তৌহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, প্রবাসে ফেনী জেলার সকলের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। প্রবাসীর কর্মব্যস্ততার মাঝে বনভোজনের অংশ নেওয়া সকল প্রবাসীদের ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
মোহাম্মদ হোসাইন, পর্তুগাল প্রতিনিধি :
মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক অনুষ্ঠান।
রবিবার বিকেল ৪ টায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো: আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, আব্দুল আলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগাল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, মুকিতুর রহমান সেলিম সভাপতি সেচ্ছাসেবক দল পর্তুগাল, মোশারফ হোসেন কিরন উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত অভিষেক অনুষ্ঠানে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, বাংলাদেশ কমিউনিটি অব মিলফন্তেস, পর্তুগাল যুবলীগ, পর্তুগাল সেচ্ছাসেবক দল, পর্তুগাল ছাএলীগ, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, বৃহওর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল, পোর্তো আওয়ামী লীগ, সেতুবাল আওয়ামী লীগ, বিশ্বো সুন্নী আন্দোলন পর্তুগাল, জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল, ফেনী অ্যাসোসিয়েশন পর্তুগাল, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, স্বজন ফাউন্ডেশন পর্তুগালের নেতৃবৃন্দ সহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংঙ্গীত পরিবেশন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এফ আই রনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।