দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিজয়পুর ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সংবর্ধনা দিলো স্থানীয় আয়োজক বৃন্দ। মঙ্গলবার সকালে ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজারস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দেশীয় প্রতিনিধিবৃন্দ প্রবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন৷ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরবান আলী রিপনের স্ত্রীর অসুস্থতা সহযোগিতার মানবিক অনুদানের ৩০ হাজার টাকা হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
বিজয়পুর ফাউন্ডেশন স্থায়ী কমিটির সহ-সভাপতি আবু তাহের ওয়াসিম এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিনিধি ইমাম হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সদস্য আবু সায়েম রবিন, সফি উল্যাহ চৌধুরী, আবু নাছের, কামাল উদ্দিন, আরব আমিরাত শাখার নির্বাহী সদস্য মিজানুর রহমান, কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম, সৌদি আরব শাখার উপদেষ্টা আজিজুল হক, উপ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের সেক্রেটারি আবদুর রাজ্জাক শিমুল, ইউপি সদস্য ইসমাঈল ক্বারী, ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ফখরুল ইসলাম প্রমুখ।
শেষে আয়োজকবৃন্দ সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রধান করেন।
প্রিয় প্রবাসী
দেলোয়ার হোসেন সুমন, সৌদি আরব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে। শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন।
৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন। ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকার এইচএসআইএ-তে অবতরণের কথা রয়েছে। সম্মেলনে পাঁচটি বিষয়ের ওপর আলোচনা করা হবে এবং ‘ইসলামে জেদ্দা ডকুমেন্ট অব উইমেন’ শীর্ষক প্রকাশনা প্রকাশিত হবে।
২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৪৯ তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়। মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।
আজকের সময় রিপোর্ট :
কিশোর বয়সে পড়াশোনা করার পাশাপাশি মাদ্রাসায় ইসলামী জলসার আয়োজনে অংশগ্রহণ করে ইসলামী সংগীত পরিবেশন করে শিক্ষক-শিক্ষার্থী সকলের কাছে প্রশংসা পেতে শুরু করেন ইমাম উদ্দিন পিয়াম। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান নোয়াখালী জেলার মধ্যে সেরা তিনে বিজয়ী হোন। এরপর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসের কর্মসূচিতে সরব অংশগ্রহণ করেন তিনি।
জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিলে মন থেকে সরে যায়নি সংস্কৃতি। মনের ভালো লাগা থেকে প্রবাসীদের নিয়ে গানটির আত্মপ্রকাশ করা হয়। ইতিমধ্যে বন্ধু, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সাধুবাদ জানিয়েছেন।
ইমাম উদ্দিন পিয়ম আজকের সময় কে জানান, ছোটবেলা থেকেই আমার গানের প্রতি খুব আগ্রহ ছিল মানুষ ছোটবেলায় ফুটবল, ক্রিকেট ব্যাট, কিংবা খেলনা এসবের জন্য কান্না করে আর আমি কান্না করতাম একটি গিটার কিংবা হারমোনিয়াম এর জন্য আমার আম্মা বলতো গান বাজলে কোথাও আমি নাকি সেখানে ছুটে যেতাম। আমার গাওয়া গানের কদর ছিল সকলের কাছে।
দাখিল পাস করে আলিম অধ্যয়নকালে ইংরেজি শিক্ষক মনিরুল সাঈদ উৎসাহ দিয়েছিলেন। সেই থেকে গানের প্রতি আরো বেশি মনোযোগ দিয়েছিলাম জীবিকার টানে প্রবাসে পাড়ি দেয়ায় সংস্কৃতি থেকে দূরে সরে যাই। হঠাৎ করে কোনো রকম প্রস্তুতি ছাড়া নিজের লেখা সুরে সব প্রবাসী বাড়ি ফিরে, শিরোনামের প্রবাসীদের নিয়ে গানটা আত্মপ্রকাশ হয়।
সবার অনুপ্রেরণা পেলে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে চান পিয়াম।
মোহাম্মদ হোসাইন, পর্তুগাল প্রতিনিধি:
ফেনী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর লিসবন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পাহাড় আর ঢেউয়ের শহর নাজারে সিলভার ডি কোস্টা সমুদ্র সৈকত ও বাকলাও বুদ্ধ গার্ডেনে এই বনভোজন অনুষ্ঠিত হয়। এ বনভোজনে লিসবনের বসবাসরত ফেনী জেলার দেড় শতাধিক প্রবাসীরা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্থানীয় সময় সকাল ৯টায় লিসবন থেকে বাসযোগে নাজারের সমুদ্র সৈকতের উদ্দেশে যাত্রা করা হয়। যাত্রা পথে সকালের নাস্তা এবং গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবার মাঝে বাঙালিয়ানা খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী বনভোজনে নাজারের সৈকতে সমুদ্রে স্নান, পুরুষদের জন্য বিচ ফুটবল এবং বেলুন রক্ষা, মহিলাদের বালিশ ও বেলুন রক্ষা খেলার আয়োজন করা হয়।
বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেনী অ্যাসোসিয়শনের সভাপতি তৌহিদুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন রুবেল, সহ-সভাপতি আরিফুল হক আরিফ, জাফর আহমেদ, লায়ন ইকবাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ পাটোয়ারী, রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কিরন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ভূএাঁ, কোষাধ্যক্ষ উইনুস নাহিদ, মোহিদুল সোহেল, ইমরান হোসেন মজুমদার, এনামুল হক সংগঠনের উপদেষ্টা আলম প্রমুখ।
বনভোজন শেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র, বালিশ এবং বেলুন রক্ষা খেলায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ।
এই সময়ে ফেনী জেলা অ্যাসোসিয়শনের সভাপতি তৌহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, প্রবাসে ফেনী জেলার সকলের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। প্রবাসীর কর্মব্যস্ততার মাঝে বনভোজনের অংশ নেওয়া সকল প্রবাসীদের ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
মোহাম্মদ হোসাইন, পর্তুগাল প্রতিনিধি :
মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হলো পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক অনুষ্ঠান।
রবিবার বিকেল ৪ টায় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্যোগে লিসবনের অভিজাত হোটেল মুন্ডিয়ালের মিলনায়তনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রাসেল আহম্মেদ এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো: আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, আব্দুল আলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগাল আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, মুকিতুর রহমান সেলিম সভাপতি সেচ্ছাসেবক দল পর্তুগাল, মোশারফ হোসেন কিরন উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যম গুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত অভিষেক অনুষ্ঠানে পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, বাংলাদেশ কমিউনিটি অব মিলফন্তেস, পর্তুগাল যুবলীগ, পর্তুগাল সেচ্ছাসেবক দল, পর্তুগাল ছাএলীগ, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, বৃহওর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল, পোর্তো আওয়ামী লীগ, সেতুবাল আওয়ামী লীগ, বিশ্বো সুন্নী আন্দোলন পর্তুগাল, জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল, ফেনী অ্যাসোসিয়েশন পর্তুগাল, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, স্বজন ফাউন্ডেশন পর্তুগালের নেতৃবৃন্দ সহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংঙ্গীত পরিবেশন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এফ আই রনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
ফেনী প্রতিনিধি :
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক হিসাবে নিয়োগ লাভ করেছে নুসরাত জাহান চৌধুরী । মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রথম বাংলাদেশী মুসলিম নারী বিচারক হিসেবে ইতিহাস গড়েছেন। মার্কিন সিনেটে ৫০-৪৯ ভোটে অনুমোদিত হয়। বাংলাদেশী বংশোদ্ভূত ফেনীর কৃতি সন্তান নুসরাত চৌধুরী। চলতি সপ্তাহে নিউইয়র্কের দক্ষিন জেলায় বিচার কাজ পরিচালনা করবেন। নুসরাত চৌধুরীকে ২০২২ সালে বিচারক হিসাবে মনোনীত করেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তার পৈত্রিক নিবাস ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৬ নং দাগনভূইয়া সদর ইউনিয়নের দক্ষিন আলীপুর বাগডুবি চৌধুরী বাড়ি। তার বাবা আমেরিকায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ মরহুম ডাক্তার নুরুর রহমান চৌধুরী। নুসরাত জাহান চৌধুরীকে ফেডারেল কোর্টের বিচারক হিসাবে নিয়োগ অনুমোদন দেয়ায় আমেরিকায় প্রবাসী বাংলাদেশীসহ ফেনীর দাগনভূঞাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে ।
১৯৭৬ সালে জন্ম নেয়া এশিয়ার মেধাবী এ নুসরাত ১৯৯৮ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিষয়ে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত ইয়েল ল স্কুল থেকে আইন বিষয়ে কৃতিত্বের সহিত পাস করেন | তিনি ইলিনয় রাজ্যের আমেরিকান লিবার্টি ইউনিয়নের এটনী হিসেবে কর্মরত ছিলেন। নারী। তাঁর এ নিয়োগে সুপারিশ করেছিলেন নিউইয়র্ক এর নির্বাচিত সিনেটর চ্যাক শুমার ।
এছাড়া ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সিভিল লিবার্টি ইউনিয়নের ন্যাশনাল অফিসে বর্ণ-বিচার বিষয়ক প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে অত্যান্ত দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও অধিকার বিষয়ে তার প্রচুর সফলতা রয়েছে | নাগরিক অধিকার সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এটর্নীদের মধ্যে অন্যতম হলেন এ নুসরাত চৌধুরী ।
বুধবার ১৭ মে, ২০২৩ সকাল ফেনী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী মুহাম্মদ হোসাইনের আমার মেয়ে কাজী শাকীর Class of 2023 ব্যাচলর ডিগ্রীর Anthropology major with Pre-Medicine studies concentration এবং ডাবল Minor Chemistry ও Public Health বিষয়ে ১৮৩১ সালে প্রতিষ্ঠত New York University থেকে গ্রেজুয়েশন সমপন্ন করেছে।সংবাদদাতা, আজকের সময় :
স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পূর্বাশার আলোর উদ্যোগে অসহায় দুস্থ বৃদ্ধা রহিমা বেগম কে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যায়ে ঘর উপহার প্রদান করা হলো। রহিমা বেগম রামপুর ৮ নং ওয়ার্ডের মৃত মোঃ দুলালের স্ত্রী। এর আগেও পূর্বাশার আলো ৩ অসহায় পরিবারকে ঘর তৈরি করে দেন।
সোমবার সকালে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, সমাজসেবক আবদুল আহাদ খোকন, ইউপি সদস্য হাজী ইদ্রিস, পূর্বাশার আলো সহ-সভাপতি মাসুদ আরম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক জহির আহম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম হায়দার সোহাগ, সদস্য মোঃ সোহাগ, মোঃ মেহেরাজ, শাহাজাহান প্রমুখ।
পূর্বাশার আলো সভাপতি দুলাল মিয়া জানান, মানবিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের সহযোগিতায় পূর্বাশার আলো স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজ করে আসছে। সমাজ উন্নয়নে এ ধরনের কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার ইয়াকুব পুর প্রবাসী ফোরামের উদ্যোগে বুধবার সকালে সড়ক দূর্ঘটনায় আহত অসহায় বিধবা নারীকে আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠিত হয়।
ফোরামের দেশীয় সমন্বয়ক শ.ম সাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, ফোরামের সদস্য কামরুল সোহরাওয়ার্দী, মোঃ রাকিব প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ অসহায় নারীর পরিবারের নিকট নগদ বিশ হাজার টাকা তার চিকিৎসার জন্য হস্তান্তর করেন।