স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। – আজকের সময়।
aadmin
দাগনভূঞা প্রতিনিধি :
জাতীয় শোক দিবসে দাগনভূঞা ডায়াবেটিক সমিতি প্রায় ২০০ রুগীকে ফ্রি ব্যবস্থাপত্র, ডায়াবেটিস বই, ডায়াবেটিস পরীক্ষা ও ঔষধ বিতরনের মাধ্যমে দাগনভূঞা ফেনী রোডের সুলতান মনি টাওয়ার, আশ্রাফুল উলুম মাদ্রসার পূর্ব পাশে আনুষ্ঠানিক চিকিৎসা সেবা শুরু করে।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহী, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সংগঠক ও ব্যাংকার মিজানুর রহমান হীরো, মোঃ তৌহিদুর রহমান।
দাগনভূঞা ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, ডায়াবেটিক সহ স্বল্প মূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়ায় ভাটিরবাগ নবাব শমসের গাজীর জগন্নাথ সোনাপুর নবাবের উত্তরাধিকারদের পৈতৃক সম্পত্তি স্থানীয় কিছু ভূমিখেঁকো অপশক্তি অবৈধভাবে দখল করার পায়তারা করছে। জমির মালিক দীর্ঘদিন ঢাকায় স্ব-পরিবারে বসবাস করায় ভূমি দস্যুদের কুনজরে পড়ে কামরুল গংদের পৈত্তিক সম্পত্তি দখলের। জানা যায়, মোস্তাফিজুর রহমান চৌধুরীর পুত্র কামরুল চৌধুরী অর্ধশত বছরের পুরনো এই জায়গায় চারা গাছ রোপন করতে গেলে কুচক্রীমহল বাধা দেয় ও প্রাণ নাশের হুমকি দেয়। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে কামরুল চৌধুরীর পরিবার। জমির মালিক আরিফুর রহমান চৌধুরী (কামরুল) জানান, শমসের গাজীর উত্তরাধিকার সুত্রে এ জমির মালিক আমার পিতা মোস্তাফিজুর রহমান চৌধুরী (সাহাব মিয়া)। ঐ সূত্রে এই জমির মালিক আমি, আমার মা ও আরো তিন ভাই-বোন। দীর্ঘ ৫০ বছর আমরা স্ব-পরিবারে গাজীপুর ঢাকায় থাকায় এ জমি পতিত হিসেবে পড়ে ছিল । বর্তমানে কৃষি ও সবুজ বনায়নে মনস্থির করে জমিতে বাগান করতে গেলে একটি মহল খেলার মাঠ দখল হচ্ছে বলে অপপ্রচার করে। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরিদর্শন করে কাগজপত্র খতিয়ে দেখে জমির মালিকানাস্বত্ত নিশ্চিত করেন। শুভপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হারুন ফরায়েজি জানান, দখলের অভিযোগ পেয়ে তদন্ত করে দেখা যায় জমিটি আরিফুর রহমান চৌধুরী কামরুল গং দের। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম জানান, ব্যক্তি মালিকানাধীন জায়গা অন্য কেউ দখলের সুযোগ নেই। কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞায় মোবাইল ছিনতাই করে সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা। শুক্রবার রাত ১০টায় দাগনভূঞা সদর ইউনিয়নের পোলারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ওই তিন ছিনতাইকারীকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ছিনতাইকারীরা হলো সোনাগাজী উপজেলার বগাদানা ইনিয়নের গুনক গ্রামের খোকা মিয়ার ছেলে দ্বীন মোহাম্মদ রিয়াদ (১৯), একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে রফিকুল ইসলাম মেহেদী (১৮) ও পাইকপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফুর রহমান বাবলু (১৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা পৌরসভার ৫নং ওয়ার্ডের জগতপুর গ্রামের একরাম কমিশনারের বাড়ীর সামনের রাস্তা থেকে জগতপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে হুসাইনুর রহমান (১৯) ও তার বন্ধুদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ছিনতাই করে সিএনজি করে পালিয়ে যাওয়ার সময় দাগনভূঞা সদর ইউনিয়নের পোলারহাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা।
পরে ওই তিন ছিনতাইকারীকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বিষয় টি নিশ্চিত করে বলেন, ধৃতদের কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
ফেনীতে ২৪ জনের নাম উল্লেখ করে ছাত্রদল-যুবদলের ২২৪ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) সকালে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, এসএম কায়সার এলিন ও নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর সদস্য সচিব ইব্রাহিম হোসেন, যুবদল নেতা নিজাম উদ্দিন মাস্টার, রাহাত হোসেন, দিদারুল আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের ইসলামপুর রোডে মিলিত হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় ছাত্রদল-যুবদলের দুই থেকে আড়াইশ নেতাকর্মী ছাত্রলীগের মিছিলে হামলা করে। এতে তিন ছাত্রলীগকর্মী আহত হন। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সিসা বুলেটসহ ২৭ রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ছাত্রদল যুবদল নেতাকর্মীদের ইটপাটকেলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের গ্লাস-সাইনবোর্ড ভেঙে যায়।
এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল উদ্বেগ প্রকাশ করেন। তারা হয়রানি ও নির্যাতনমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদদাতা, আজকের সময় :
ফেনীর পরশুরাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষিমেলা বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার প্রমুখ।
উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমানের সঞ্চালনায় এতে মূখ্য আলোচন ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা।
এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অর্ধশতাধিক কৃষকদের মাঝে ফলের চারা বিতরন করা হয়।
ফেনী প্রতিনিধি, আজকের সময় :
ফেনী সদর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ মো. শাহজাহান (৫১) নিহত হয়েছেন।
বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহজাহান সুন্দরপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী (অব.) আবদুল গফুরের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলার শর্শদি ইউনিয়নের নয় নম্বর সুন্দরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী শাহজাহান বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এ সময় মহাসড়ক পারপারের সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসিফ ইকবাল বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ।
পরশুরাম প্রতিনিধি :
পরশুরাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি (৩৩) কে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এসময় তার দোকানে ভাংচুর করা হয়। পরশুরাম উপজেলা সদর এলাকায় হাসপাতাল মোড়ে কলেজ রোড়ে এঘটনা ঘটে।
উপজেলা ও জেলা বিএনপি এই হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুর ১ টা দিকে ছাত্র লীগের কর্মীহিসেবে পরিচিতি ১০/১২ জন তরুণ লোহার রড় ও লাঠি সোটা নিয়ে পরশুরাম হাসপাতাল মোড়ে কলেজ রোড়ে রনি টাইলস নামে একটি দোকানে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলা করা হয়। হামলা কারিরা রনিকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তারা দোকানের গ্লাস, টাইলস সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন জানান পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলার ঘটনায় ছাত্র লীগ ও যুবলীগের কর্মিরা জড়িত।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম জানান,, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা যুবদলের নেতা রনিকে লোহার রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়।তিনি এই হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং হামলা কারিদের অতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
অপরদিকে উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী জানান গত বেশ কিছু দিন ধরে পরশুরাম উপজেলা বিএনপির দুগ্রুফে বিরোধ চলে আসছে। এই সব দন্ধ তাদের গ্রুফিংয়ের ফসল।টই বিরোধে জেরে বিএনপি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি উপর হামলা করা হয়েছে বলে তিনি শুনেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান তিনি লোকের মূখে হামলার ঘটনা শুনেন।তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী প্রতিনিধি :
ফেনীতে ৫১৫ পিস ভারতীয় শাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৭০ পিস লেহেঙ্গাসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে রাধানগর ইউপি সদস্য অভি রয়েছেন। সোমবার সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক থেকে একটি সাদা রঙের কাভার্ডভ্যান আটক করে ডিবি পুলিশ। এসময় চোরায় পথে আসা বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
এতে জড়িত থাকায় ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অজিউল হক চৌধুরীর ছেলে মো. নুরুল আলম তুষার চৌধুরী (২৮), মৃত শরিয়ত উল্লাহর ছেলে আনোয়ার হোসেন অভি (৩৫), আবুল বশরের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও আবু তাহেরের ছেলে আব্দুল হালিমকে (২৮) আটক করা হয়।
পুলিশ জানায়, এসব অবৈধ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা ভারতীয় সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের নুরে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও চট্টগ্রামের সাতকানিয়া থানার আব্দুল মজিদের ছেলে মুন্নার (৩৫) কাছ থেকে তারা এনেছেন। ওই দুই ব্যক্তি পলাতক রয়েছেন। জব্দ মালামাল সীমান্ত দিয়ে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে এসে ফেনী শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে চক্রটি।
আটকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
দাগনভূঞা প্রতিনিধি, আজকের সময় :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাঈন উদ্দিন ভূঞাবাড়িতে খাবার খেয়ে নারী-শিশুসহ দুই পরিবারের ৯ সদস্য অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পর দিন রোববার সকালে বাড়ির লোকজন তাদের সাড়াশব্দ না পেয়ে এগিয়ে এসে দেখেন পরিবারে সদস্যরা বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। ঘটনাটি শনিবার রাতে যে কোনো সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাতের কোনো একসময়ে কৌশলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেন ও কবির আহমদের বসতঘরে খাবারের সঙ্গে চেতনাশক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন।
হাসপাতালে চিকিৎসাধীন বাড়ির সদস্যরা হলেন গৃহকর্তা আনোয়ার হোসেন (৫০), স্ত্রী শাহেনা আক্তার (৩৫), ছেলে জহিরুল ইসলাম (২১), আসিফ (১৯), মেয়ে লিজা (১৬), মুনতাহা (১), শিমুল আক্তার, আতিকুর রহমান, তানজিম।
খবর পেয়ে স্থানীয় কোরাইশ মুন্সি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উল্যাহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ঘরের মূল্যবান সম্পদ চুরি করতে এমন ঘটনা ঘটতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।