ফেনী প্রতিনিধি :
ফেনী জেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান পদধারীদের পেশাজীবি সংগঠন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এবং ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিএ্যাব) এর সদস্য ডিপ্লোমা কৃষিবিদগণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ফেনী-৩ এর সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টুর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার সকালে দাগনভূঞা উপজেলার দুলা মিয়া কটন মিলে এ সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে ডি-এ্যাবের জেলা প্রতিনিধিগণ ও ডিকেআইবির অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম কাউছার, ফেনী জেলার ডিকেআইবির সহ সভাপতি লুৎফুল হায়দার ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মারুপ, মহিলা সম্পাদক মমতাজ বেগম লিপি, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক মোঃ ফাহিম উদ্দিন, দাগনভূঞা উপজেলা ডিকেআইবির সিনিয়র সহ সভাপতি সুলতানা মারজাহান আক্তার, সহসভাপতি মুহাম্মদ ইমদাদুল হক, সহ সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মহিলা সম্পাদক তমা মজুমদার, ডিপ্লোমা কৃষিবিদ মোঃ মোবারক হোসেন, সাবানা সিদ্দিকা, সুলতানা জাহান আছফাসহ প্রমুখ।
সাক্ষাৎকালে ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং মন্ত্রী মহোদয় সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন ও সমাধান কল্পে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।