Home » থানারহাট ফুটবল প্রিমিয়াল লীগ ২য় আসর উদ্বোধন

থানারহাট ফুটবল প্রিমিয়াল লীগ ২য় আসর উদ্বোধন

by ajkersomoy

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট যুব সমাজের আয়োজনে থানারহাট ফুটবল প্রিমিয়ার লীগ ২য় আসরের উদ্বোধন অনুষ্ঠান প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও মুছাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূঞা মেম্বার, ইনকাম ট্যাক্স কর্মকর্তা মোহাম্মদ শরীফ হোসেন, মুছাপুর বিএনপি প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা আলা উদ্দিন জিকু, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা, সাবেক ছাত্রনেতা মহি উদ্দিন মুহিদ, রামপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক আহসান হাবীব তুহিন, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার, সমাজসেবক ফয়সাল ভূঞা, থানারহাট মডেল মাদরাসার পরিচালক মিজানুর রহমান সবুজ, প্রবাসী জামাল উদ্দিন শাহজাহান, মাস্টার শেখ ফরিদ, রাসেল স্পোর্টর্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ নাজমুদ্দিন রাসেল, মুছাপুর কাবাব হাউজের পরিচালক আল জাবেদ, বিএনপি নেতা জাকের হোসেন।
শেষে অতিথিবৃন্দ সেরা খেলোয়াড়দের মাঝে ম্যান অফ দা ম্যাচ তুলে দেন।

আরো খবর