Home » কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে ঈদ প্রীতি ও ফ্যামিলি গেট-টুগেদার

কোম্পানীগঞ্জে ইউনিভার্সিটি ক্লাবের উদ্যোগে ঈদ প্রীতি ও ফ্যামিলি গেট-টুগেদার

by ajkersomoy

নোয়াখালী জেলা প্রতিনিধি, আজকের সময় :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা অ্যালামনাইদের সংগঠন ইউনিভার্সিটি ক্লাব, কোম্পানীগঞ্জ-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ প্রীতি ও ফ্যামিলি গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ (সোমবার) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরের বাগান বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের অ্যালামনাই সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ভিডিও কলে যুক্ত হয়ে উপস্থিত সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, কবি ও রাজনীতিবিদ আব্দুল হাই সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি, বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যানুরাগী মোহাম্মদ সাইফুল্লাহ মানসুর।

এ সময় সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিএনওর ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক আব্দুর রহিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, কোম্পানীগঞ্জের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়। এর মধ্যে বল নিক্ষেপ, পিলো পাসিং, শিশুদের বিভিন্ন খেলা, গজল পরিবেশন, ছড়া ও কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণ। এসব আয়োজনে অংশগ্রহণ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

  • সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের এক্সিকিউটিভ কমিটি। এ আয়োজনে ক্লাবের অন্যান্য সদস্যরাও সক্রিয় সহযোগিতা করেন।

আরো খবর