Home » কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল, নতুন কমিটি গঠিত

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল, নতুন কমিটি গঠিত

by ajkersomoy

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টায় বসুরহাটের একটি পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি দুইটি অধিবেশনে বিভক্ত ছিল। প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্নার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে বাসাপ সভাপতি মোহাম্মদ উল্যাহ মিরাজের সভাপতিত্বে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে মেছবাহ উদ্দিন ও মো. আল ইমরানের যৌথ সঞ্চালনায় ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে এএইচএম মান্নান মুন্নাকে সভাপতি, মেছবাহ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, সোহরাব হোসেন বাবর ও মোহাম্মদ উল্যাহ মিরাজকে সহ-সভাপতি এবং এম.এস আরমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ মহসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক, সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— অজয় কুমার আচার্য, বিমল চন্দ্র মজুমদার ও শাহাদাত হোসেন রাসেল।
নেতৃবৃন্দরা প্রেসক্লাবের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পেশাগত নেটওয়ার্কিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মেছবাহ উদ্দিন।

আরো খবর