নোয়াখালী প্রতিনিধি, আজকের সময় :
কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুফফা মডেল মাদরাসায় এলাকাবাসী ও গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাদরাসার অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আনোয়ার হোসাইন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজপুর দারুস সালাম মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, প্রবাসী মাওলানা নুর উল্লাহ, বামনী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবুল বাশার, সমাজসেবক শাহজাহান বাঙ্গালী, সাংবাদিক এম. শরীফ ভূঞা, এমএইচ আরমান, আবদুল আজিজ সায়েম, ইউনিয়ন ওলামা মাশায়েখের সেক্রেটারি নুরুল করিম, আরব আমিরাত প্রবাসী মাওলানা মাহমুদ আনসারী, ব্যবসায়ী মাঈন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দেড় শতাধিক স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।