কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বিজয় নগরে কৃৃষি বিষয়ক কর্মশালা ও কৃষক সমাবেশ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
রামপুর কৃষি সমবায় সমিতির সভাপতি প্রবীণ বিএনপি নেতা লুৎফুর কবির মানিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি ও সমিতির সেক্রেটারি আহছান হাবিব তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম স্বপন।
এসময় ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ কৃষকবৃন্দ, কৃষকদল ও বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। – এফ টিভি, নিউজ ডেস্ক।