বিশেষ প্রতিনিধি, আজকের সময় :
সাপ্তাহিক ফেনী সংবাদ পুনঃ প্রকাশের অনুমতি লাভ করেছে। গতকাল ২৮ মে ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার হাতে অনুমতি পত্র হস্তান্তর করেন।
এই সময় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসাইন, পত্রিকার সম্পাদক এস. এম. মাছুম বিল্লাহ, এডভোকেট এমদাদ হোসাইন, সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক রাহাত চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিগত সরকারের আমলে ১৯৯১ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়েছিল।
Building Bridges of Friendship