আজকের সময়, কুমিল্লা :
যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা চান্দিনা উপজেলায় ইমপেক্ট প্রকল্পের দুটি ব্যাচ (বায়োগ্যাস) প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন চান্দিনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
প্রশিক্ষণ উপকরণ বিতরন অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:ফরহাদ আলম খান এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মানিক মিয়া, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল বারী, হাবিবুর রহমান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর খলিলুর রহমান।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বায়োগ্যাস এর তাৎপর্য ও প্রয়োজনীয়তা আলোচনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে দেবাশীষ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, উত্তম কুমার, বাবলা বড়ুয়া, মফজ্বল আহমদ মির্জা, রানা বৈরাগী, মিজানুল হক, আতীক,মোঃ হাসিম রাজু,ফাহিম,তারা বানু, বুবলি, আবু সৈয়দ রিয়ান,সাইফুল, ইসলাম, শাহাদাত হোসেন বুলবুল, জেসমিন আক্তার, লুতামিয়া, মোহাম্মদ আলী আজগর বাবলু সহ কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নব কমিটি গঠিত করা হয়।