১৯৬
আজকের সময় ডেস্ক :
দাগনভূঞা কম্পিউটার সমিতির সভাপতি ও দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সাবেক প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন মাহমুদ জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় দাগনভূঞা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত পত্রে ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে যোগদান কার্যকর করা হয়েছে।
১৯৯২ সালে দৈনিক কালবেলা পত্রিকার আত্মপ্রকাশ হয়। ২০২২ সালের জুন থেকে নতুন আঙ্গিকে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে।
ফেরদৌস হোসেন মাহমুদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে ২০১৭ মার্স্টাস ইন বিসনেস এডমিনিস্টেশন (এমবিএ) সম্পন্ন করেন। তিনি সংবাদ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।