২৭
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের প্রতি বছরের ন্যায় ফেনী সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মধুয়াই ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বালিগাঁও ইউনিয়নের মধুয়াই চাওড়া পুকুর খেলার মাঠে
আয়োজিত ইফতার মাহফিল স্বেচ্ছাসেবকসহ বিশিষ্টজনের উপস্থিতিতে মিলনমেলা পরিণত হয়। এসময় মধুয়াই ফাউন্ডেশনের সভাপতি সাহাব উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক ইব্রাহিম ভূইয়া সহ সিনিয়র সদস্য মাহমুদুল হক মিলন, বাবর আলী মিয়া, ফখরুদ্দিন ভূঁইয়া, ব্যবসায়ী রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন লিমন । ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।