Home » ফেনী পৌর জাসাস’র আহবায়ক কমিটি গঠন

ফেনী পৌর জাসাস’র আহবায়ক কমিটি গঠন

by ajkersomoy

ফেনী প্রতিনিধি, আজকের সময় :

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার সর্বসম্মতিক্রমে কমিটিতে আহ্বায়ক পদে নুর উদ্দিন রুবেল, সদস্য সচিব পদে সেহাব উদ্দিন খন্দকার মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রবিউল আলম মিঠু, যুগ্ম আহ্বায়ক পদে মেজবাউল হক পাটোয়ারী, আলা উদ্দিন ভুঁইয়া রনি, রাজিব চন্দ্র নাথ, মাহমুদুল হাসান সোহেল, ওমর ফারুক সুমন, সামছুদ্দিন মঞ্জু, দীপংকর চন্দ্র শীল।
এছাড়াও সদস্য পদে আবদুল হালিম রানা, রাসেল আহমদ, জহিরুল ইসলাম ফাহাদ, আনোয়ার হোসেন, পেয়ার আহমদ। সাধারণ সদস্য পদে আবদুল জলিল, মোয়াজ্জেম হোসেন, বেলায়েত হোসেন, আবদুল মান্নান, সালমান, মুরাদ, শাহাদাত, সুজন।
এসময় জেলা জাসাসের সভাপতি কাজী ইকবাল হোসেন ফরান ও সাধারন সম্পাদক মো: সাব্বির হোসেন জাসাস জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন সামাজিক ও বিনোদনধর্মী কাজ গুলো জাসাস করে থাকে। জাসাসের পৌর কমিটি ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত আহ্বায়ক কমিটি খুব দ্রুত পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

পৌর জাসাসের নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা কেন্দ্রীয় জাসাস ও জেলা জাসাসের নির্দেশনা মোতাবেক কাজ করবেন। সাংস্কৃতিক ও সামাজিক কাজের বাস্তবায়ন মধ্যদিয়ে জাসাস কে আরো এগিয়ে নিতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করছেন।

আরো খবর