Home » ফেনীতে হার্ডওয়ার সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫

ফেনীতে হার্ডওয়ার সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫

by ajkersomoy

ফেনী প্রতিনিধি :

ফেনী সদর হার্ডওয়ার পেইন্ট এন্ড সেনেটারী ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়।
এতে সমিতির আগামী তিন বছরের ২৬ থেকে ২৯ সাল পর্যন্ত কার্যকরী কমিটি নির্বাচিত করা হলো। কমিটির সভাপতি পদে নির্বাচিত হলেন মোয়াজ্জেম হোসেন জাবেদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন নজরুল ইসলাম, এবং অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হলেন, সাহাদাত হোসেন পাঠান। সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফা ভূঁইয়া আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন এবং সমিতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ১৯৯২ সাল থেকে স্থাপিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ফেনী শহর হার্ডওয়ার সমিত অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। তারি ধারাবাহিকতায় আজকের হার্ডওয়ার সমিতি শতভাগ জবাবদিহি মূলক এবং সু সংগঠিত সংগঠন হিসাবে ফেনী শহরের ব্যাপক সুনাম রয়েছে।

আরো খবর