৭৮
নোয়াখালী জেলা (দক্ষিন) প্রতিনিধি :
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ (২০১৩ সংশোধিত) মোতাবেক নোয়াখালী জেলার মাইজদীতে বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফ মাহমুদ।
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের জন্য বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীকে সতর্কতামূলত ৩ হাজার টাকা জরিমানা এবং পাবলিক প্লেস ও অন্যান্য স্থানে সাইনেজ স্টিকার স্থাপন, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।