শহর প্রতিনিধি:
দেশীয় সাংস্কৃতিক সংসদ, ফেনী জেলা শাখার নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ ইলিয়াস কে সভাপতি এবং এস. এম. মাছুম বিল্লাহ কে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।
আজ মঙ্গলবার শহরের ফালাহিয়া মাদরাসা অডিটোরিয়ামে বিশিষ্ট শিল্পী, কবি, লেখক, সাহিত্যিক, ছড়াকার, নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির প্রধান উপদেষ্টা মুফতি আব্দুল হান্নান আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন অধ্যক্ষ এম. একরামুল হক ভূঁইয়া ও গাজী ছালেহ উদ্দিন। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আরিফ হোসাইন। এছাড়া সংগীত বিভাগীয় সম্পাদক হাফেজ নাসির উদ্দিন চৌধুরী, নাট্য বিভাগীয় সম্পাদক এডভোকেট জিয়াদ হাসান রাসেল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান খন্দকার, পরিবেশনা ও কনটেন্ট বিষয়ক সম্পাদক শিল্পী ইকবাল হোসাইন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মুনতাসীর মাহি ও মুনতাসীর আহমেদ রাকিব।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। তিনি দেশীয় সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম, ফেনী সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশিষ্ট লেখক মেছবাহ উদ্দিন ফারুক।
দোয়া পরিচালনা করেন ফেনী আলীয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোশাররফ হোসেন।