Home » দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

by ajkersomoy

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দাগনভূঞা রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও ফেনী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল আলম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সাইফ উদ্দিন শিপন, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক কাজী সাইফুর রহমান স্বপন,সাবেক ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন ফেনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোকাররম বিল্লাহ, ফেনী রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ও দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন লিংকন, দাগনভূঞা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম দুলাল।
এ সময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত সকলেই সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন।

আরো খবর