ফেনী প্রতিনিধি :
ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনীয়া আল মদীনা মডেল মাদরাসায় ইফতার মাহফিল ও হিফয সমাপনী সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু ইউছুফ। মাদরাসার শিক্ষক হাফেজ সফি উল্লাহর সঞ্চালনায় শিক্ষার্থীদের সবক প্রদান করেন জিনারহাট ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জাকারিয়া।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ওলি উল্ল্যাহ এবং জয়নগর ওয়াজিদিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল আবুল খায়ের নোমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলোনীয়া হাই স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলি আশরাফ, সিলোনীয়া টাওয়ারের স্বত্বাধিকারী মাওলানা মোশাররফ হোসেন, তুষার ব্রিকস এর পরিচালক মোহাম্মদ মিয়া ধনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে হিফয সম্পন্নকারী দুইজন শিক্ষার্থীকে পাগড়ি ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপস্থিত মুসল্লিরা ইফতার গ্রহণ করেন।
দাগনভূঞা’য় সিলোনীয়া আল মদীনা মডেল মাদরাসার ইফতার ও হিফয সমাপনী সবক অনুষ্ঠিত
২৫