১২
ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন (স্মারক নং-০৮.০০.০০০০.০০০.০৮.৯৯.০০০৮.২০-১২৬) অনুযায়ী গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুর রহমান রিয়াদ এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন হোসনেয়ারা বেগম। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা সুলতানা। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন জান্নাত ফেরদাউস, মফিজুল হক, নুরুল আফছার, মো: নিজাম উদ্দিন, মোহামদ শানু উদ্দিন, মোঃ জাফর, তাসলিমা আক্তার এবং বিবি কুলসুম।
বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে এই কমিটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।