Home » তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ

তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ

by ajkersomoy

ফেনী প্রতিনিধি :

“আর্তমানবতার সেবায় বিপদে ও দুঃসময়ে পাশে থাকি” এই স্লোগানকে ধারণ করে সমাজে শিক্ষা, সেবা ও দা’ওয়াহ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজ সেবার মাধ্যমে দুঃস্থ-অসহায়দের পাশে দাঁড়ানো ও দাওয়াহর মাধ্যমে কল্যাণের পথ দেখানোর লক্ষ্যে শতাধিক অসহায়-দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করেছে।

শনিবার ৭ মার্চ সকালে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গনে শতাধিক মানুষের মাঝে বিতরণকৃত এই ফুড প্যাকে চাল, ডাল, তেল, পেয়াজ সহ প্রায় ২২ কেজি করে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী রয়েছে। তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা মাওলানা আবু বকর ছিদ্দিকের (জার্মানী)র সার্বিক সহযোগিতায় চ্যারিটি সংস্থা তুর্কি আল হেলাল এর অর্থায়নে বাস্তবায়নকৃত উক্ত অনুষ্ঠানে দাওয়াহ ও নসীহা পেশ করেন ফাউন্ডেশন সেক্রেটারী ও তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন, ফাউন্ডেশনের এডুকেশন ও ফিন্যান্স সেক্রেটারী মাওলানা মোঃ মাঈন উদ্দিন,
মাদ্রাসার উপদেষ্টা মাওলানা খুরশিদ আহমদ, কো-অর্ডিনেটর মাওলানা তাজুল ইসলাম, এসিসট্যান্ট কো-অর্ডিনেটর মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

ইফতার বিতরণ ও দাওয়াহ কার্যক্রম তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়াও বছর জুড়ে আর্তমানবতার সেবায় বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আরো খবর