Home » ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে ফেনীতে মতবিনিময় সভা

ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে ফেনীতে মতবিনিময় সভা

by ajkersomoy

ফেনী প্রতিনিধি, আজকের সময় :

ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় ফেনীতে ও নিবন্ধিত সকল ট্রাভেল এজেন্সির মালিকদের সাথে মত বিনিমত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ফেনী ট্রাভেলস এর স্বত্তাধিকারী ফখরুল ইসলামের সভাপতিত্বে ও স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী রোটারিয়ান এস আলম ভুঁঞা অপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেলন কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জালাল উদ্দিন টিপু, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,ইলহাম ট্রাভেলস এর স্বতÍাধিকারী লায়ন মোহাম্মদ জোমান চৌধুরী, জে এস ট্রাভেলস এর স্বত্তাধিকারী মুহাম্মদ এনামুল হক বাবুল, জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।ফেনী ট্রাভেল এজেন্সি মালিকদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসমাল, রবিউল হক রবিন, বাহারুল আলম হাজারী, ইকবাল আহমেদ, আবদুল আলী আনসারি,মনসুরুল করিম তুহিন, জাফর উল্যাহ প্রমুখ। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, ট্রাভেল এজেন্সির প্রকৃত মালিকদের সাথে পরামর্শ না করে সরকার এ কালো নীতিমালা বাস্তবায়ন করার অপতৎপরতা চালাচ্ছে।এ নীতিমালা বাস্তবায়িত হলে ট্রাভেল ইন্ডাস্টি ধ্বংস হবে এবং প্রায় ২০ লক্ষ লোক বেকার হয়ে যাবে। নিবন্ধিত প্রায় ৬ হাজার এজেন্সি বন্ধ হয়ে যাবে। তিনি অনতিবিলম্বে এ নীতিমালা বাতিল করার দাবি জানান। যে কোন মূল্যে সারা দেশের ট্রাভেল এজন্সি ব্যবসায়ীরা এ নীতিমালা রুখে দিবে মর্মে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। সভায় আটাবকে আরো গতিশীল ও কার্যকরি ভূমিকা পালন করার আহবান জানান।উলেখ্য এর আগে ১৯ অক্টোবর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী জেলায় সর্বোস্তরে ট্রাভেল এজন্সি মালিকদের নিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সভায় সভাপতি তার বক্তব্যে বলেন আমরা এমন একটি নীতমালা চাই যার মাধ্যমে শান্তিপূর্নভাবে ব্যবসা পরিচালনা করতে পারি।
এতে ফেনী নোয়খালী চৌদ্দগ্রাম,বারইয়ারহাট সহ আশ পাশের জেলার নিবন্ধিত ৯২ টি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন । পরে সভাপতি সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এতে দোয়া মুনাজাত পরিচালনা কারেন জালাল আহমেদ ভুঞা।

আরো খবর