Home » চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ

চান্দিনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ

by ajkersomoy

আজকের সময় প্রতিবেদক, কুমিল্লা :

সোমবার চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপেক্ট তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধনী শীর্ষ প্রকল্পের আওতায় বায়ো গ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের যাতায়াত ভাতা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হক উপজেলা নির্বাহী অফিসার চান্দিনা কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আল নূর সহকারী কমিশনার (ভূমি) চান্দিনা কুমিল্লা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফরহাদ আলম খান এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সালামত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম আক্তার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল বারি, হাবিবুর রহমান সহ সকল প্রশিক্ষনার্থী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক নজরুল ইসলাম সরকার, যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা।

আরো খবর