Home » কবিরহাটে কনশাস কনজ্যুমার্স সোসাইটির মতবিনিময় ও পরিচিতি সভা

কবিরহাটে কনশাস কনজ্যুমার্স সোসাইটির মতবিনিময় ও পরিচিতি সভা

by ajkersomoy

সংবাদদাতা, আজকের সময় :

কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) কবির হাট উপজেলা শাখার উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ই জুলাই ২০২৬) বিকেল ৫ টায় কবির হাট সমাজ কল্যাণ অফিসে আয়োজিত এ সভায় ভোক্তা অধিকার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মোঃ ওমর ফারুক (খালেদ), জেলা কো-অর্ডিনেটর, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস), নোয়াখালী। তিনি তার বক্তব্যে বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিসিএস কবির হাট উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, “ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে সর্বসম্মতিক্রমে সিসিএস কবির হাট উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক: মুজাহিদুল ইসলাম,যুগ্ম-আহ্বায়ক: শিরান উল্যাহ শাকিল, সদস্য সচিব: রফিকুল ইসলাম আহান, সদস্য: নজরুল ইসলাম রাসেল, সদস্য: জাহিদুল ইসলাম পিয়াস ।অনুষ্ঠানে সিসিএসের বিভিন্ন পর্যায়ের সদস্য, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কবির হাট উপজেলায় ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, বাজার মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী দিনে কবির হাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরো খবর