Home » এসকাডোর সাবেক মহাসচিব সাজেদা আক্তার রিনার স্মরণে ইফতার ও দোয়া

এসকাডোর সাবেক মহাসচিব সাজেদা আক্তার রিনার স্মরণে ইফতার ও দোয়া

by ajkersomoy

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত সংগঠন এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক মহাসচিব মরহুম সাজেদা আক্তার রিনার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে সংগঠনের নেতাকর্মীদের মাঝে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল।

রবিবার বিকাল ৫টায় বসুরহাটের রৌশন আরা মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বসুরহাটের রস সুইটসে ইফতারের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সবাই মরহুমার জন্য দোয়া করেন এবং তাঁর স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকাডোর চেয়ারম্যান সাংবাদিক আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট বিএম কলেজের অধ্যাপক শেখ সাদী ভূঁইয়া বাবু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমির, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব এবং দারুন নাজাত মাদ্রাসার চেয়ারম্যান খাজা গিয়াস উদ্দিন, সাংবাদিক শরিফ ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনটি পরিচালনা করে এসকাডো সাজেদা ইয়ুথ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তারা মরহুমা সাজেদা আক্তার রিনার সামাজিক কর্মকাণ্ড ও সংগঠনের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরো খবর